,

দুর্নীতির দায়ে ভারতীয় বিমান বাহিনীর প্রধান গ্রেফতার

armyআন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির মামলায় ভারতের বিমান বাহিনীর সাবেক প্রধান চিফ মার্শাল এস পি তিয়াগিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ভিভিআইপিদের পরিবহণের জন্য হেলিকপ্টার কিনতে ইতালির একটি কোম্পানিকে ঘুষ দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) দিল্লি কার্যালয়ে তিয়াগিকে কয়েক ঘন্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির পরিচালক রাকেশ আস্থানা। এর পরপরই তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ভাই সঞ্জীব তিয়াগি ও আইনজীবী গৌতম খাইতানকেও গ্রেফতার করা হয়।

জানা যায়, কংগ্রেস সরকারের আমলে যুক্তরাজ্যভিত্তিক হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান অগাস্টাওয়েস্টল্যান্ড ও ইতালীয় কোম্পানি ফিনমেকানিকার সাথে ১২টি হেলিকপ্টার কেনার বিষয়ে চুক্তি করে ভারতীয় প্রশাসন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি ব্যক্তিদের পরিবহণে ৩ হাজার ৬০০ কোটি রুপি মূল্যে হেলিকপ্টারগুলো কেনার কথা ছিল।

সেসময় অভিযোগ ওঠে, ভারতীয় কয়েকজন কর্মকর্তা ও রাজনীতিক ঘুষ নিয়ে চুক্তিটি সম্পাদনে প্রভাবক হিসেবে কাজ করেছেন। তিয়াগি নিজেও বিমান বাহিনীর প্রধান হিসেবে প্রভাব খাটিয়ে এ দুর্নীতিতে প্রশ্রয় দিয়েছেন। এ বিষয়ে তদন্তে নামে সিবিআই। বাতিল করা হয় চুক্তি। ইতালি সরকারের পৃথক তদন্তেও তিয়াগির সংশ্লিষ্টতা উঠে আসে। যদিও তিনি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছেন।

২০১৩ সালে তিনিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করে সিবিআই। এর মধ্যে কয়েকজন ইউরোপীয় মধ্যস্থতাকারী ও তিয়াগির পরিবারের সদস্যও রয়েছেন। তিন বছর পরে এসে এ মামলায় গ্রেফতার হলেন তিয়াগি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে