,

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: প্রধান নির্বাচন কমিশনার

nasik-1-550x413নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। তিনি বলেছেন, সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
শনিবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। শেরে বাংলা নগরে এনইসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে পুলিশের মহাপরিদর্শক শহীদুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। তাদের দাবি, ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচনী এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। সেনা মোতায়েন না হলে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে না।
তবে বিএনপির দাবি নাকচ করে সিইসি বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দার কাছ থেকে যে তথ্য পেয়েছে তাতে নারায়ণগঞ্জের পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক। সেখানে আপাতত সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই।’
সিইসি বলেন, ‘আমরা পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করছি। যদি কোনো সিদ্ধান্ত নেয়ার দরকার পড়ে, তাহলে এর আলোকেই নেয়া হবে।’
সিইসি বলেন, নারায়ণগঞ্জের ভোটে যেন সন্ত্রাসীরা প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে। এই অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে ২৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি। নির্বাচনের শান্তি নষ্ট হলে তারা শাস্তি দেবে।’
সিইসি জানান, নারায়ণগঞ্জ সিটি ও জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতাও কামনা করেন সিইসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা