,

পুরস্কার মঞ্চে সাকিবের রাজকন্যা !

photo-1481313372আলাইনা হাসান আউব্রেকে তিনি যে খুবই ভালোবাসেন তা আর বলার অপেক্ষা রাখে না। সাকিব আল হাসান আরেকবার প্রমাণ করলেন রাজকন্যার প্রতি তাঁর কতটুকু ভালোবাসা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে মেয়েকে নিয়েই চলে এলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক।  নিজের দলের শিরোপাজয়ের আনন্দটা মেয়ের সঙ্গে ভাগাভাগি করতে ভোলেননি  বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

বিপিএলের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। মেয়েকে সঙ্গে মঞ্চে সাকিবকে এগিয়ে আসতে দেখে তিনি কিছুটা অবাকই হয়েছেন।  মেয়েকে সঙ্গে নিয়ে আসার কারণ সম্পর্কে সাকিব বলেন, ‘সে-ই তো আমাদের জীবন। তাকে ঘিরেই এখন আমাদের ভালো লাগা, মন্দ লাগা সবকিছু।’

সাকিব যখন মঞ্চে কথা বলছিলেন, তখন ছোট্ট আলাইনার চোখে-মুখে ছিল রাজ্যের বিস্ময়। একবার বাবার দিকে, আরেকবার সঞ্চালকের দিকে, আরেকবার মাইকের দিকে তাকাচ্ছিল সে। তা ছাড়া মাঠে হাজার হাজার দর্শক দেখে কিছুটা বিস্মিত হওয়ারই কথা সাকিবের ছোট্ট রাজকন্যার।

গত বছরের ৮ নভেম্বর পৃথিবীর আলো দেখে  সাকিব-শিশিরের রাজকন্যা। এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন সাকিব ও উম্মে আহমেদ শিশির। বিয়ের আড়াই বছরের পর প্রথম সন্তানের মুখ দেখেন এই দম্পতি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা