,

ব্রাক্ষনবাড়িয়ায় শীতকালীন শাক-সবজির আমদানী থাকলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে

bccnews24-com-dinajpur-pic-06-11-15s-525x330নিজস্ব প্রতিবেদক : ব্রাক্ষনবাড়িয়ার হাট-বাজার গুলোতে শীত কালীন শাক-সবজির ব্যাপক আমদানী থাকলেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত ১ সপ্তাহে দাম কিছুটা কমলেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে শীতের শাক-সবজি।শহরের অনন্দবাজার ,ফারুকী বাজার, মেড্ডা ,বর্ডার বাজার সহ সব কটি বাজারের চিত্র একই ।বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে টমেটো প্রতি কেজি ৮০-৮৫ টাকা, প্রতিটি ফুলকপি ৩০-৩৫ টাকায়,বাধাকপি ৩৫-৪০ টাকায়,লাল শাক ২৫-৩০ টাকায় ,সিম ৬০-৭০ টাকায় এবং লাউ প্রতিটি ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।বেশ কয়েক জন ক্রেতা জানালেন তাদের আক্ষেপের কথা ।তারা জানালেন বাজারের যে অবস্থা তাতে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়েছে।অন্যদিকে বিক্রেতারা উচ্চমূল্যের বিষয়টি স্বীকার করে বললেন পর্যপ্ত সরবরাহ না থাকায় সবজির বাজার কিছুটা চড়া ।শীত বাড়ার সাথে সাথে শীত কালীন সবজির সরবরাহ বাড়বে,তখন এসব সবজির দাম কমবে।কথা হয় সবজির ক্রেতা আবুল হোসেনের সাথে তিনি বলেন এ শীত মৌসুমে এ সময়ে বাজার ভরা শীতের শবজি থাকত কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম যেমন ,ফুলকপি,বাধাকপি,টমেটো সীম বিভিন্ন শীতকালীন শাঁক প্রত্যেকটা জিনিসেরই দাম আমাদের মত নি¤œ আয়ের মানুষের নাগালের বাইরে।দুই তিনশত টাকার সবজি কিনলে আমার ঘরের পাঁচজন সদস্য থাকাতে তিন দিন ও যায় না ।আমরা নি¤œ আয়ের মানুষ কি খেয়ে বেঁচে থাকব আর কিছুই বুঝি না।বাজারে তো সবজির আমদানী আছে।পাইকারী ও খুচরা বিক্রেতারা তাদের মন খুশিমত দামে বিক্রী করছেন। ব্যাপরে জেলা কৃষি সস্প্রসারন অধি দপ্তরের উপ পরিচালক আবু নাসের জানান , জেলায় শীতকালীন সবজির ব্যাপক আবাদ হয়েছে। জেলার সরাইল ,নাসিরনগর ,নবীনগর ,বিজয়নগর সহ বিভিন্ন উপজেলায় সবজির ব্যাপক চাষ হয়েছে। ডিমেম্বরের মাঝামাঝি সময় থেকে সবজির ভরা মওসুম শুরু হবে । তখন বাজারদরও কমে আসবে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা