,

বাংলাদেশকে নিয়ে শঙ্কিত সাঙ্গাকারা!

 

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের প্রতিভা-সামর্থ্য, সামগ্রিক উন্নতি আর মানের গভীরতায় মুগ্ধ কুমার সাঙ্গাকারা। তবে আপাতত মুগ্ধতার রেশ ধরে এসেছে একটি শঙ্কাও। সামনেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। এই বাংলাদেশের সামনে নিজ দেশের সম্ভাবনা নিয়ে যথেষ্টই সংশয় আছে লঙ্কান কিংবদন্তির।

dhaka-dynamites-bg20161210025815

দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটে সাঙ্গাকারা বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন অনেকবার। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে বিপিএল খেললেন টানা দুবার। বাংলাদেশের ক্রিকেটকে চেনেন তাই খুব ভালোভাবেই। ধুঁকতে থাকা বাংলাদেশকে যেমন দেখেছেন, দেখেছেন উন্নতির পথে থাকা বাংলাদেশকেও। বিপিএল খেলার অভিজ্ঞতায় ধারণা হলো জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার সম্পর্কেও।

বিপিএলের ফাইনালে ম্যাচ সেরা তিনি। কিন্তু সাঙ্গাকারা উচ্ছ্বসিত বাংলাদেশের উন্নতি আর প্রতিভার গভীরতা নিয়ে। ‘বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা কতটা দারুণ, এটা দেখে আমি খানিকটা শঙ্কিত। আমি জানি, কিছু দিন পরই বাংলাদেশ যাবে শ্রীলঙ্কা সফরে। আমাদের জন্য সিরিজটি হবে খুব কঠিণ। বাংলাদেশের গভীরতা অনেক বেড়েছে। ফাস্ট বোলারদের রসদ, স্পিনারদের রসদ, সবই অনেক সমৃদ্ধ। দারুণ সব তরুণ ব্যাটসম্যানও আছে।’

সাঙ্গাকারাকে অবাক করেছে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসের উন্নতিও।

‘বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসে অনেক পরিবর্তন এসেছে। ছেলেদের অনেককেই দেখছি দারুণ ছিপছিপে হয়ে উঠেছে, অনেক শক্তিশালী এখন। বিশেষ করে সীমিত ওভারের জন্য দারুণ সব ক্রিকেটার আছে এখন। সবাইকে এখন টেস্টে আরও উন্নতির চেষ্টা করতে হবে। আশা করি আরও অনেক ইতিবাচক কিছু হবে বাংলাদেশের ক্রিকেটে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা