,

স্টেডিয়াম বানিয়ে রেকর্ড গড়তে চলেছে ভারত

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ড, অস্ট্রেলিয়া নয়, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি এবার তৈরি হচ্ছে এ ভারতে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তবনায় নির্মাণ করা হবে এই স্টেডিয়াম৷

stadium-bg20161209180501

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) সুত্রে জানা যায়, আসন সংখ্যার নিরিখে আহমেদাবাদে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামটি৷ যেখানে এক লক্ষ ১০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন৷ জিসিএ-র সহ-সভাপতি পরিমল নাথওয়ানি জানান, “পুরনো স্টেডিয়ামটিকেই ঢেকে সাজানো হবে৷ সেই মতো কাজ শুরুও হয়ে যাচ্ছে৷

L & T কোম্পানিকে স্টেডিয়াম তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে৷ আসন সংখ্যার পাশাপাশি মাঠে উপস্থিত দর্শকদের জন্য থাকবে উন্নত মানের পার্কিংয়ের বন্দোবস্ত৷ তৈরি হবে অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত বক্স, ফ্যান-জোনও৷ সিজিএ সভাপতি অমিত শাহর তত্ত্বাবধানে মোদির স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত হতে খুব বেশি সময় লাগবে না৷ আগামী দু’বছরের মধ্যে নতুন স্টেডিয়াম তৈরি হবে বলেই জানানো হয়েছে৷

আসন সংখ্যার দিক থেকে এতদিন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের তকমা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গায়েই চাপানো ছিল৷ যার আসন সংখ্যা এক লক্ষ ২৪৷ এবার তাকেও ছাপিয়ে যাবে মোতারার এই স্টেডিয়াম৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা