,

কপিল দেবের রেকর্ডে ভাগ বসালেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক :গতকাল দিনের শুরু থেকেই খেলার লাগাম ছিল ইংল্যান্ডের হাতে। তবে শেষের দিকে তা ভারতের হাতে চলে আসে। অবশ্যই তার পিছনে অন্যতম ভূমিকা নেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর স্পিন জাদুতে সাময়িক মুখ থুবড়ে পড়ে কুকবাহিনী। গতকাল তিনি ৪টি উইকেট নিয়েছিলেন। এদিন আরও দু’টি উইকেট নেওয়ার ফলে আপাতত স্পটলাইট তাঁর উপর।

ashwin_record_bg20161209173122

এই নিয়ে ২৩টা ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ফেললেন রবিচন্দ্রণ অশ্বিন। মাত্র ৪৩টা টেস্ট (এখনও একটা ইনিংস বাকি) খেলে। ছুঁয়ে ফেললেন ১৩১ টেস্ট খেলা কপিল দেবকে। ভারতীয় ক্রিকেটে তাঁর সামনে শুধু কুম্বলে আর হরভজন। হরভজন ২৫ ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। কুম্বলে ৩৫ বার।

মোট উইকেটের দৌড়ে শ্রীনাথকে (২৩৬) পিছনে ফেলে গতকালই ভারতীয় বোলারদের তালিকায় সাত নম্বরে চলে গিয়েছিলেন অশ্বিন। সামনে ভগবত্ চন্দ্রশেখর (২৪২), বিষণ সিংহ বেদী (২৬৬), জাহির খান (৩১১), হরভজন সিংহ (৪১৭), কপিল দেব (৪৩৪) এবং অনিল কুম্বলে (৬১৯)।

গতকাল দিনশেষে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল ২৮৫। এদিন ৪০০ রানে শেষ হয় কুকদের ইনিংস। রবিচন্দ্রন অশ্বিন ৬টি এবং রবীন্দ্র জাজেজা ৪টি উইকেট পেয়েছেন। জবাবে দ্বিতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারত করেছে ১৪৬ রান। শুরুতেই ৩৯ রানের মাথায় প্রথম উইকেট পড়েছিল ভারতের। ২৪ রান করে আউট হন রাহুল। এরপর পূজারা এবং বিজয় ম্যাচের হাল ধরেন শক্ত হাতে। দিনশেষে বিজয় ৭০ রানে এবং পূজারা ৪৭ রানে অপরাজিত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা