,

ফিফার বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকদের মামলা

স্পোর্টস ডেস্ক :২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য স্টেডিয়াম ও অবকাঠামো নির্মাণের কাজে জড়িত অভিবাসী শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না। আর এখানে ফিফাও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছে শ্রমিক সংগঠনগুলো। এই অভিযোগে ফুটবলের সর্বোচ্চ সংস্থার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। বাংলাদেশের শ্রমিকরাও যোগ দিয়েছেন এই আইনি লড়াইয়ে।

photo-1481299164

কাতারে বিশ্বকাপের প্রস্তুতিতে কর্মরত অভিবাসী শ্রমিকদের ‘ন্যূনতম শ্রমমান’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে ফিফার প্রতি। যেখানে নিশ্চিত করতে বলা হয়েছে চাকরি ছাড়া বা দেশে ফিরে যাওয়ার অধিকার। ফিফার বিরুদ্ধে এই আইনি লড়াইয়ে কাতারের অভিবাসী শ্রমিকরা পাশে পেয়েছেন নেদারল্যান্ডসের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়নকে।

বিদেশি শ্রমিকদের শোষণ ও বঞ্চনার জন্য এর আগেও কাতারের সমালোচনা করেছিল মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনালসহ আরো অনেক সংগঠন। কাতারে কর্মরত বাংলাদেশের এক শ্রমিকও হয়েছেন বঞ্চনার শিকার। সে জন্য কাতার সরকার বা ফিফার পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি তাঁকে। এখন ন্যায্য অধিকার পাওয়ার জন্য আইনি লড়াই ছাড়া কোনো উপায় ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক রিপন চৌধুরী। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা ব্যাপারটা সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের সব প্রচেষ্টাই বিফলে গেছে। ফলে শেষপর্যন্ত আমাদের মামলা দায়ের করতে হয়েছে। ট্রেড ইউনিয়নের অংশ হিসেবে আমরা মনে করি একজন মানুষ হিসেবে তিনি অধিকারবঞ্চিত হয়েছেন। আর আমরা এর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাচ্ছি।’

কাতার সরকারের মুখপাত্রের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে শ্রমিকদের এ ধরনের শোষণ-বঞ্চনার কথা অস্বীকার করেছিল দেশটি। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছ থেকেও পাওয়া যায়নি কোনো মন্তব্য।

কাতারের ‘কাফালা’ ব্যবস্থায়, চাকরি বদল করতে চাইলে বা দেশ ত্যাগ করতে চাইলে বিদেশি শ্রমিকদের অবশ্যই অনুমতি নিতে হয় তার চাকরিদাতার কাছ থেকে। অনুমতি না পেলে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার রাস্তাও থাকে না শ্রমিকদের।

২০২২ বিশ্বকাপের জন্য ২০০ বিলিয়ন ডলার খরচ করে স্টেডিয়াম ও অবকাঠামো নির্মাণ করছে কাতার। এ জন্য নিয়োগ দেওয়া হয়েছে হাজার হাজার বিদেশি শ্রমিক। অনেকেই এসেছেন ভারত, নেপাল ও বাংলাদেশের মতো দেশ থেকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে