,

‘বানোয়াট সংবাদ’ এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান হিলারির

আন্তর্জাতিক ডেস্ক :‘বানোয়াট সংবাদ’-এর ছড়াছড়ি বন্ধ করে সাধারণ মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি ব্যবস্থা নিতে সরকারি-বেসরকারি খাতের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন হিলারি ক্লিনটন। অনলাইনে বানোয়াট সংবাদের ‘মহামারী’ দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন এটি আমেরিকান গণতন্ত্রের জন্য হুমকি। তার মতে, ভুয়া সংবাদের ‘বাস্তব বিশ্ব প্রভাব’ রয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ক্যাপিটল হিলে ডেমোক্র্যাটিক সিনেট মাইনোরিটি লিডার হ্যারি রেইডের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন হিলারি।

d8db262237715e15fc426d77e80808b6-584a83b569d3e

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নির্বাচনি প্রচারণার সময় হিলারির নিজেকেও বানোয়াট সংবাদের মুখোমুখি হতে হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য একটি হলো পিজাগেইট। হিলারির পরাজয়ের পর অনলাইনে একটি সংবাদ ছড়িয়ে পড়েছিল যে একটি পিৎজা শপে হিলারি ও তার ঘনিষ্ঠরা একটি শিশু যৌন চক্র পরিচালনা করে থাকেন। গত রবিবার একটি রেস্টুরেন্টে রাইফেল নিয়ে গুলি চালানোর পর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তিনি জানান, নিজে থেকে ওই সংবাদের সত্যতা অনুসন্ধান করতে এসেছিলেন তিনি। সরাসরি ওই ঘটনার উল্লেখ না করলেও হিলারি মনে করেন, অনলাইনে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে সংবাদের ছড়াছড়ি চলছে এবং তার পরিণতি বাস্তব।
গত ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর জনসমক্ষে খুব কমই হাজির হচ্ছেন হিলারি ক্লিনটন। বেশ কয়েকদিন পর বৃহস্পতিবার আবারও তাকে জনসমক্ষে দেখা গেল। এদিন ক্যাপিটল হিলে উপস্থিত আইনপ্রেণতাদের লক্ষ্য করে হিলারি বলেন, ‘এটি এখন পরিষ্কার যে ‘মিথ্যে সংবাদ’ এর বাস্তব বিশ্ব প্রভাব থাকতে পারে। এটি রাজনীতি কিংবা দলীয় বিভক্তির প্রশ্ন নয়। জীবন ঝুঁকিতে আছে। সাধারণ মানুষ কোনওরকমে তাদের জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন, চাকরি করছেন, নিজেদের কমিউনিটিতে ভূমিকা রাখছেন। আমাদের গণতন্ত্র ও নিষ্পাপ জীবনগুলোর সুরক্ষা দেওয়ার জন্য বেসরকারি ও সরকারি খাতের নেতাদের এগিয়ে আসা প্রয়োজন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে