,

বোলারদের ‘চ্যাম্পিয়ন’ ডোয়াইন ব্রাভো

bravo-and-other-4স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে সর্বোচ্চ উইকেট নিয়েছেন শিরোপাজয়ী ঢাকা ডায়নামাইটসের পেসার ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান এই পেসার ১৩ ম্যাচে পেয়েছেন ২১ উইকেট।

শুক্রবার শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে রাজশাহী কিংসকে ৫৩ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

আর শীর্ষ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে আছেন এই দলের পেসার ব্রাভো। এর পরে আছেন খুলনা টাইটান্সের পাকিস্তানি পেসার জুনায়েদ খান। তিনি পেয়েছেন ১৪ ম্যাচে ২০ উইকেট। চিটাগং ভাইকিংসের আফগান ডান হাতি অফ স্পিনার মোহাম্মদ নবী ১৩ ম্যাচ খেলে পেয়েছেন ১৯ উইকেট।

শীর্ষ পাঁচে থাকা একমাত্র বাংলাদেশি হলেন পেসার মোহাম্মদ শফিউল। ১৩ ম্যাচে তিনি পেয়েছেন ১৮ উইকেট। শফিউলের পরে আছেন রংপুর রাইডার্সের শহীদ আফ্রিদি। সাবেক এই পাকিস্তানি অধিনায়ক ১১ ম্যাচ খেলে পেয়েছেন ১৭ উইকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা