বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির শেষ পরীক্ষা নিতে চাচ্ছে বিএনপি

592নিউজ ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে বিদায় নিতে যাওয়া বর্তমান নির্বাচন কমিশনের শেষ পরীক্ষা হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনকে দেখছে বিএনপি। এরআগে বারবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরকারের হয়ে কাজ করার অভিযোগ আনে দলটি। এ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনসহ অনুষ্ঠিত হওয়া প্রায় সব নির্বাচনেই কারচুপির অভিযোগ আনে বিএনপি। দলটি থেকে নির্বাচন কমিশনারেরও পদত্যাগ দাবি করা হয় একাধিকবার। তবে শেষ পর্যন্ত মেয়াদ শেষেই বিদায় নিবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। বিএনপি বলছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচন এ কমিশনের জন্য শেষ পরীক্ষা। আগে বারবার অভিযোগ আনলেও বর্তমানে দলটি বলছে, বর্তমান নির্বাচন কমিশন শেষ সময়ে একটি সুষ্ঠু নির্বাচন করে তাদের ওপর কিছুটা হলেও আস্থা ফেরাতে পারে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে শেষ পরীক্ষার পালা। যেহেতু এই কমিশনের মেয়াদ শেষ। তাই শেষ সময়ে একটি সুষ্ঠু নির্বাচন করে তাদের ওপর কিছুটা হলেও আস্থা ফেরাতে পারে। তিনি বলেন, মূল্যায়ন করা যাবে নাসিক নির্বাচন থেকে। অর্থাৎ সবাই ভোটকেন্দ্রে ঠিক মতো গিয়ে ভোট দিতে পারবে, কেউ বাধা দিবে না। কেউ ভোটকেন্দ্র দখল করে ব্যালট বক্স ছিনতাই করতে পারবে না–এরকম একটি পরিবেশ যদি তারা তৈরি করতে পারে।
এ নির্বাচন শুধু নির্বাচন কমিশনকে পরীক্ষা করছে না বিএনপি। দলটি এ নির্বাচনের মাধ্যমে সরকারের অবস্থানও পরিস্কার হতে চায়। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে আমরা শেষ টেস্টকেস হিসেবে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি।

এর মাধ্যমে দেখতে চাই সরকারের চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে কিনা। তাদের মনমানসিকতার কোনো পরিবর্তন হয়েছে কিনা। এদিকে নির্বাচনে বিএনপির প্রার্থীকে জেতাতে মাঠে নেমেছে বিএনপি।

মেয়র পদে বিএনপির প্রার্থীর জয় চান দল প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এজন্য নারায়ণগঞ্জের স্থানীয় নেতাদেরকে সকল বেদাভেদ ভুলে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে বিজয়ী করতে মাঠে নামার নির্দেশ দিয়েছেন তিনি। জানা যায়, নির্বাচনের কয়েকদিন আগেই সাখাওয়াত হোসেনের জন্য প্রচারণায় নামবেন স্বয়ং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাখাওয়াত হোসেনের পক্ষে প্রচার-প্রচারণার জন্য কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান সমন্বয়ক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুলকে। এছাড়া দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সকল অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত থাকবেন। এদিকে সাখাওয়াত হোসেকে সমর্থন জানিয়ে ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টি ও এলডিপি তাদের প্রার্থী সরিয়ে নিয়েছে। বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে মাঠে থাকবে ২০ দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জোট নেতাদের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ