,

জ্যাকলিনের ফিটনেস রহস্য জানেন কী?

jakবিনোদন ডেস্ক : বলিউডে ‌জ্যাকলিনের আত্মপ্রকাশ ‘‌মার্ডার ২’‌ সিনেমা দিয়ে। এরপর সালমানের বিপরীতে অভিনয় করেন ‘‌কিক’‌ ছবিতে।

তারপর আর ফিরে তাকাতে হয়নি জ্যাকলিন ফার্নান্ডেজকে! তবে অভিনয়ের চেয়ে বেশি নজর কেড়েছেন তার সৌন্দর্য্য, ছিপছিপে চেহারা কারণে। আর এ জন্য কম পরিশ্রম করেন না শ্রীলঙ্কার মেয়ে জ্যাকলিন। জেনে নিন তার ফিটনেস রহস্য জানেন কী-
* ‌জ্যাকলিন যে ভাবে শরীর চর্চা করেন
জানা যায়, একদিনের জন্যও শরীর চর্চা বাদ দেন না জ্যাকলিন। দিনে অন্তত এক ঘণ্টা শরীর চর্চা করেনই। যোগ, কার্ডিও, ওজন তোলা, নাচ, ঘুরিয়ে–ফিরিয়ে। প্রতিদিন একঘেয়ে চর্চা করেন না। তার কথায়, এতে বোর হয়ে যাই। ওয়ার্ক আউটের ইচ্ছে চলে যায়। তাই এক এক দিন এক এক রকম চর্চা করি। এতে শরীরটাও সচল থাকে। যেটা করতে ভাল লাগে, সেটা করাই ভাল। কারও যদি নাচতে ভাল লাগে, তাই করুন। জোর করে ওজন তুলতে যাবেন না। ’‌

‌জ্যাকলিন চান, তার মতো সকলেই নিয়মিত শরীর চর্চা করে ফিট থাকুক। আর এজন্যই তিনি ইনস্টাগ্রামে শরীর চর্চার কিছু ভিডিও পোস্ট করেছেন।

* ‌জ্যাকলিন যে ভাবে খাওয়া-দাওয়া করেন
জানা যায়, শ্রীলঙ্কায় ‌জ্যাকলিনের একটি রেস্তোরাঁ আছে। নাম ‘‌কিমা সূত্র’‌। কিন্তু শরীরের জন্য খাওয়া-দাওয়ায় এখন রাশ টানতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, প্রোটিন হোক বা কার্বোহাইড্রেট, সবই খান। রোগা থাকতে ডায়েট থেকে কিছুই পুরোপুরি বাদ দেননি। ফ্যাটও খান তিনি। তবে পরিমাণে সামান্য। শাক-সবজিই বেশি খান। সকাল শুরু হয় গ্রিন টি দিয়ে। সঙ্গে অ্যাভোকাডো টোস্ট। অবশ্যই ব্রাউন ব্রেডের। দিনের প্রথম ভাগে মুসমি ফল খান। দুপুরে স্যুপ, সিদ্ধ সবজি খান। মাঝে-মধ্যে সুশিও খান। তবে বিকেলের পর থেকে কার্বোহাইড্রেট খান না। তখন খিদে পেলে প্রোটিন বার বা বাদাম। নয়তো ডিমের সাদা অংশ। রাতে স্যালাড, স্যুপের মতো হালকা কিছু। এভাবেই প্রতিদিন নিয়ম মেনে তিনি খাওয়া-দাওয়া করেন। সূত্র: আজকাল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে