,

কসবা শতভাগ বিদ্যুতের আওতায় আসবে -এডভোকেট আনিসুল হক এমপি

news-image

pic-09-12-2016নিজেস্ব প্রতিবেদক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বলেন আওয়ামী লীগ নেতা -কর্মীরা কম্বল খায়না, তারা দেশ ও জনগনের কল্যানে কাজ করে। তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আগামী এক বছরে কসবা উপজেলায় শতভাগ বিদ্যুতের আওতায় আসবে। তিনি শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। মীরতলা গ্রামের বিশিষ্ট সমবায়ী মো.আবদুর রৌফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভ’ইয়া, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবদুল ওয়ারিদ, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট মো.রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলামও আলহাজ্ব রুহুল আমিন ভ’ইয়া বকুল, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন। ছাত্রনেতা খন্দকার আবুল ফয়েজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন: কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মো.সাইদুর রহমান মানিক, স্থানীয় ইউপি আওয়ামী লীগ সভাপতি মো.মনির হোসেন প্রমুখ।  উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির  উপ-মহাব্যবস্থাপক মো.শাহাদৎ হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি কসবা জোনাল অফিসের আওতায় ৮৪ লাখ ২৮ হাজার ৫শ টাকা ব্যয়ে মীরতলা, হাতুরাবাড়ি,মইনপুর ও আকছিনা গ্রামের প্রায় ৬ কিলোমিটার এলাকায় নতুন ভাবে  বিদ্যুতায়িত করা হয়েছে। ফলে ৪শ ৯৫জন গ্রাহক বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা