,

আইরিনের হাফ ডজন

বিনোদন ডেস্ক :চিত্রনায়িকা আইরিনের হাতে এ মুহূর্তে হাফডজন সিনেমা আছে। এরমধ্যে কয়েকটি সিনেমা সেন্সর সার্টিফিকেট পেয়েছে, কয়েকটি সিনেমার শুটিং চলছে, কয়েকটির শুটিং শেষ হয়েছে আবার কোনটি শিগগিরই মুক্তি পাচ্ছে।

Airin Sultana
Airin Sultana

একেবারেই নতুন শুটিং শুরু হওয়া সিনেমার মধ্যে রয়েছে পলাশের ‘গন্তব্য’। এতে আইরিনের বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস। এরইমধ্যে সিনেমাটির আশি ভাগের শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জে।

আইরিন অভিনীত আকাশ আচার্য্য পরিচালিত ‘মায়াবিনী’ ও গাজীউর রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। শুটিং শেষ হয়েছে সাইফ চন্দনের ‘টার্গেট’ ও ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘শেষ কথা’। ‘শেষ কথা’ সিনেমাটির পূর্বনাম ছিলো ‘বাষ্প¯স্নান’। এদিকে এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমাটি আসছে ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এতে আইরিন অভিনয়ের সুযোগ পেয়েছেন সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী ও শর্মিলী আহমেদ’র মতো গুনী শিল্পীদের সাথে।

আইরিন বলেন, বেশ কয়েকটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। ভাবতে বেশ ভালো লাগছে যে আমার অভিনীত সবগুলো সিনেমারই গল্প খুব ভালো। আমিও অভিনয় করে বেশ তৃপ্ত। প্রতিটি সিনেমায় আমি আমার নিজেকে আলাদভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। তবে এ মুহূর্তে আমার ভাবনাজুড়ে এক পৃথিবী প্রেম। এতে আমি পৃথিবী চরিত্রে অভিনয় করেছি। অলিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে খুব চ্যালেঞ্জিং একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার ক্যারিয়ারের জন্য এই সিনেমাটি অনেক বড় একটি চ্যালেঞ্জ।’

আইরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’, আলভী আহমেদ’র ‘ইউটার্ন’ ও সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। তিনটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ, আরশাদ আদনান ও আরজু খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা