,

সংসদে বলতে দিলে ভূমিকম্প হবে : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক :নোট বাতিল ইস্যুতে সংসদে বলতে দিলে ভূমিকম্প হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।শুক্রবার সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি হলো নোট বাতিল। আমি লোকসভায় এ বিষয়ে বলতে চাই। আমি সংসদে দাঁড়িয়ে সব কিছু বলবো। কিন্তু সরকার সেই সুযোগ করে দিচ্ছে না। তারা যদি আমাকে সংসদে বলার সুযোগ দেন তবে এটুকু বলতে পারি যে সংসদে ভুমিকম্প হবে।

image-10160
তিনি বলেন, মোদি সরকারের নোট বাতিল ইস্যুতে কংগ্রেস দল বিতর্ক চাইছে যাতে সত্য সামনে আসে কিন্তু সরকার সবসময় দূরে থাকছে। প্রধানমন্ত্রী দেশ জুড়েই বক্তব্য রেখে বেড়াচ্ছেন কিন্তু লোকসভায় এসে সকলের সামনে বসতে ভয় পাচ্ছেন। মোদিজির এই নার্ভাসের কারণও জানতে চেয়েছেন রাহুল গান্ধী।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর উচিত সংসদে আসা এবং নোট বাতিলের এই সিদ্ধান্ত কাদের স্বার্থে নেয়া হয়েছে, কারা এতে উপকৃত হয়েছে তা বিস্তারিত জানানো।

রাহুলের ‘ভূকম্পন’ মন্তব্য নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফেও তোপ দাগা হয়। এই ইস্যুতে সংসদে বিরোধীদের আলোচনা করা ও ভোট নেয়ার দাবিকে খারিজ করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু রাহুলকে নিশানা করে বলেন, সম্প্রতি দেশের ছয়টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত রাজ্যের উপনির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের রায় পেয়ে গেছেন। আন্তর্জাতিক স্তরেও টাইম ম্যাগাজিন চলতি বছরের সেরা ব্যক্তি হিসেবে মনোনীত করেছেন। এর পরেও বিরোধীরা কি চায়? এই ইস্যুতে সংসদে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন নাইডু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে