বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর টার্গেট ১৬০

স্পোর্টস ডেস্ক :বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে রাজশাহী কিংসকে ১৬০ রানের টার্গেট দিয়েছে ঢাকা।নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে ঢাকা। রাজশাহীর পক্ষে ফরহাদ রেজা তিনটি উইকেট তুলে নেন। অন্যদিকে উইলিয়ামস, মিরাজ, আফিফ, স্যামি ও প্যাটেল একটি করে উইকেট পান।

image-10158

ঢাকার হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন মেহেদি মারুফ এবং এভিন লুইস। রাজশাহীর হয়ে প্রথম ওভারটি করেন কেরসিক উইলিয়ামস। প্রথম ওভারে রাজশাহীর দুই ওপেনার তুলে নেন ১১ রান।

ইনিংসের তৃতীয় ওভারে স্যামি বল তুলে দেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজের হাতে। নিজের দ্বিতীয় বলেই মেহেদি মারুফকে বিদায় করেন মিরাজ। এক মেহেদির বলে উইলিয়ামসের তালুবন্দি হন আরেক মেহেদি। ১০ বলে একটি চারের সাহায্যে ৮ রান করেন ঢাকার ওপেনার মেহেদি মারুফ।

ফাইনালের মঞ্চে তিন নম্বরে ব্যাট হাতে নেমে নামের প্রতি সুবিচার করতে পারেননি নাসির হোসেন। মাত্র ৫ রান করে বিদায় নেন তিনি। ইনিংসের পঞ্চম ওভারে স্যামি বল তুলে দেন আরেক বিস্ময় স্পিনার আফিফ হোসেনের হাতে। নিজের প্রথম ওভারের শেষ বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন নাসিরকে। দলীয় ৩৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ঢাকা। ব্যাট হাতে নেমে দ্রুত বিদায় নেন মোসাদ্দেক হোসেন। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং আক্রমণে আসেন স্যামি। এসেই প্রথম বলে বিদায় করেন মোসাদ্দেক হোসেনকে। এলবির ফাঁদে পড়ার আগে মোসাদ্দেক করেন ৫ রান। দলীয় ৪২ রানের মাথায় টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় ঢাকা।

এরপর জুটি গড়েন এভিন লুইস এবং কুমার সাঙ্গাকারা। এই জুটি থেকে আসে ২৫ বলে ৪১ রান। ইনিংসের ১১তম ওভারে ফরহাদ রেজার বলে উইলিয়ামসের তালুবন্দি হন এভিন লুইস। সাজঘরে ফেরার আগে ক্যাবিরীয় এই ওপেনার ৩১ বলে করেন ৪৫ রান। তার ইনিংসে ছিল আটটি চারের মার। দলীয় ৮৩ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় ঢাকা।

ইনিংসের ১৩তম ওভারে বিদায় নেন ডোয়াইন ব্রাভো। রানআউট হয়ে ফেরার আগে তিনি করেন ১৩ রান। তার ১০ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কার মার ছিল। দলীয় ১০১ রানে পাঁচ উইকেট হারায় ঢাকা। ঢাকার তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের দিকে তাকিয়ে ছিল ডায়নামাইটস। ইনিংসের ১৬তম ওভারে বিদায় নেন এই ক্যারিবীয়ান। সামিত প্যাটেলের বলে দুর্দান্ত এক ক্যাচ নেন ফরহাদ রেজা। নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারায় বল শূন্যে ছুঁড়ে বাউন্ডারি সীমানার বাইরে চলে যান তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় বল লুফে নিয়ে রাসেলকে ফেরান ৮ রানের মাথায়। ১১ বলে তার ইনিংসটিতে কোনো বাউন্ডারি ছিল না। দলীয় ১১৩ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় ঢাকা।

ঢাকার দলপতি সাকিব আল হাসান ৭ বলে দুই চারে ১২ রান করে ফরহাদ রেজার বলে বোল্ড হন। ইনিংসের ১৮তম ওভারে সপ্তম উইকেট হারায় ঢাকা। দলীয় ১৩০ রানের মাথায় বিদায় নেন সাকিব। ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন আলাউদ্দিন বাবু। উইলিয়ামসের বলে স্যামির হাতে ধরা পড়ার আগে তিনি ১ রান করেন।

কুমার সাঙ্গাকারা ৩৩ বলে ৩৬ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন। ফরহাদ রেজা নিজের বলে নিজেই ক্যাচ নেন। লঙ্কান এই গ্রেট ব্যাট হাতে উইকেটের একপ্রান্ত ধরে না রাখলে আরও আগেই ঢাকার লোয়ারঅর্ডারদের পরীক্ষায় নামতে হতো। সাঙ্গার ইনিংসে ছিল মাত্র দুটি চারের মার, সঙ্গে ছিল একটি ছক্কা। সাঞ্জামুল ১২ রানে অপরাজিত থাকেন।

শুক্রবার ৫টা ১৫ মিনিটে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান ও রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি টস করেন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে খেলা শুরু হয়।

ঢাকা ডায়নামাইটস একাদশ: সাকিব আল হাসান(অধিনায়ক), মেহেদী মারুফ, এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, আবু জায়েদ।

রাজশাহী কিংস একাদশ: ড্যারেন স্যামি( অধিনায়ক), মমিনুল হক, নুরুল হাসান, আফিফ হোসেন, সাব্বির রহমান, জেমস ফ্রাঙ্কলিন, সামিত প্যাটেল, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, কেসরিক উইলিয়ামস।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ