,

‘চুমু খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম’

 

বিনোদন ডেস্ক : ৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর সিং ও বাণী কাপুর অভিনীত সিনেমা বেফিকরে। সিনেমায় এ জুটির চুমুর কারণে শুরু থেকেই আলোচনায় তারা।সিনেমার পোস্টার থেকে শুরু করে টিজার, ট্রেইলার এমনকি গানেও দেখা গেছে রণবীর-বাণীর চুমু। শোনা যাচ্ছে, সিনেমায় তাদের ২৩টি চুমুর দৃশ্য রয়েছে।

vaani-kapoor-cute-smile-hd

সম্প্রতি সিনেমার প্রচারণায় রণবীরের সঙ্গে তার চুমু প্রসঙ্গে কথা বলেছেন বাণী কাপুর। তিনি বলেন, ‘হ্যাঁ, সিনেমা আমি রণবীর সিংকে চুমু খেয়েছি কিন্তু আপনি কতবার কাউকে চুমু খেয়েছেন এটা কে গুনে রাখে? প্রথম প্রথম এটা অন্যরকম লাগত কিন্তু পরবর্তীতে চুমু খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। এখন যদি কেউ রণবীরকে বার বার চুমু খেতে বলে আমার কোনো সমস্যা নেই। এটি কাউকে আলিঙ্গন করার মতো। আলিঙ্গন করার সময় কেউ গুনে রাখে না। আর আলিঙ্গন করা কোনো উদ্ভট বিষয়ও নয়। সুতরাং এটি আমাদের কাছে এখন স্বাভাবিক একটি বিষয়।’

বেফিকরে সিনেমার গল্পে দেখা যাবে রণবীর ও বাণী দুজনেই বেশ স্বাধীনচেতা। এরপর তাদের দুজনের দেখা হয় প্যারিসে। তারপর থেকেই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এতগুলো চুম্বন দৃশ্য থাকলেও সিনেমায় বাড়াবাড়ি কোনো অন্তরঙ্গ দৃশ্য নেই বলে জানা গেছে। সিনেমাটির চিত্রনাট্য, প্রযোজনা এবং পরিচালনা করছেন আদিত্য চোপড়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা