,

আলেপ্পোয় সরকারি বাহিনীর লড়াই স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক :পূর্ব আলেপ্পোয় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান বন্ধ করেছে সিরিয়ার সরকারি বাহিনী। আটকে পড়া বেসামরিক নাগরিকদের বের হওয়ার জন্যই তাদের এই পদক্ষেপ। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানান।

image-10080

তিনি বলেন, যুদ্ধরত এলাকাগুলোতে আটকে পড়া প্রায় আট হাজার বেসামরিক নাগরিককে বের করে আনার উদ্যোগ নেয়া হয়েছে। সেজন্য পূর্ব আলেপ্পোয় হামলা চালানো বন্ধ করেছে সিরিয়ার সরকারি বাহিনী।
ল্যাভরভের এ বক্তব্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, ‘কিছু ইতিবাচক জিনিস হতে পারে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এসব বিবৃতি বাস্তবে কতটুকু প্রতিফলিত হয় তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি।’

অবশ্য কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, লড়াই বন্ধের এ ঘোষণার পরও পূর্ব আলেপ্পোতে বোমা হামলার শব্দ পাওয়া গেছে। লড়াই পুরোপুরি বন্ধের ইঙ্গিত এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি ও রয়টার্স। এছাড়া ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়, তারা পুরোপুরি যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাননি।

গত চার বছর ধরে বিদ্রোহীদের দখলে থাকা পূর্ব আলেপ্পোর দুই তৃতীয়াংশ এলাকা বুধবার দখলে এসেছে সরকারি বাহিনীর। এরপরই বিদ্রোহীরা আলেপ্পো ছাড়ার ঘোষণা দেয়। যুদ্ধবিধ্বস্ত এলাকাটিতে অবরুদ্ধ হয়ে আছে কয়েক হাজার মানুষ। তাদেরকে বের করতে বুধবার আসাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল বিদ্রোহীরা।

এদিকে শনিবার জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন সামরিক বিশেষজ্ঞরা সিরিয়া পরিস্থিতি নিয়ে এক বৈঠকে বসতে যাচ্ছেন। নিউইয়র্কে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত জানান, লড়াই বন্ধ হলে নতুন করে শান্তি আলোচনা শুরু করা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে