,

নিউজিল্যান্ড সফরে ভালো করার প্রত্যয় মাশরাফির

image-11263স্পোর্টস ডেস্ক : ‘দেশের বাইরে খেলা চ্যালেঞ্জিং। কিন্তু জাতীয় দলে যেভাবে খেলেছি ওই আত্মবিশ্বাস নিয়ে যদি খেলতে পারি তাহলে সফলতা আসবেই।’

নিউজিল্যান্ড সফর নিয়ে আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন প্রত্যয় ব্যক্ত করেন মাশরাফি বিন মর্তুজা।

‘ঘরের মাঠে আমরা বেশ সফল। শেষ আট বছর অধিকাংশ ম্যাচই হোমে খেলেছি। জয়ও পেয়েছি বেশিরভাগ ম্যাচে। তবে সামনে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, দেশের বাইরে গিয়ে খেলা।’ মন্তব্য মাশরাফির।

পরিবেশটা ভিন্ন হলেও আত্মবিশ্বাস থাকলে ভালো করা সম্ভব বলে মনে করছেন মাশরাফি। ‘নিউজিল্যান্ডের আবহাওয়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার থেকেও ভিন্ন। তারপরও মনে করছি, আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো ফলই আসবে। তাছাড়া জাতীয় দলের জয়ের স্মৃতিগুলো মনে রাখতে হবে।’

উল্লেখ্য, ডিসেম্বরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড অভিযান। এরইমধ্যে ২২ সদস্যের দল থেকে বৃহস্পতিবার রাতে ক্যাম্প করতে অস্ট্রেলিয়া গেছেন বাংলাদেশ দলের ১২ সদস্য। শনিবার রাতে যাবেন বাকি সদস্যরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে