বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় সরকারের অধীনে ইসি অসহায় : মওদুদ

moududনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যতই শক্তিশালী হোক, নির্বাচনের সময় দলীয় সরকার থাকলে কমিশন অসহায় হয়ে থাকবে। কারণ, এ দেশের অভিজ্ঞতা বলে, কোনো নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।

মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ বলেছে রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করে যে কমিশন গঠন করবেন তা তাঁরা মেনে নেবেন। আওয়ামী লীগের এই অবস্থানকে তিনি স্বাগত জানান। বিএনপির এই নেতা বলেন, তাঁরা আশা করেন বিএনপি যে প্রস্তাব দিয়েছে এবং অন্যরা যে প্রস্তাব দিয়েছে বা দেবে, সব বিবেচনা করে রাষ্ট্রপতি কমিশন গঠন করবেন। তিনি বলেন, এটি হবে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ। দ্বিতীয় ও প্রধান পদক্ষেপ হলো, কী ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে, তা ঠিক করা। দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। বাংলাদেশে সে ঐতিহ্য গড়ে ওঠেনি।

মওদুদ আহমদ অভিযোগ করেন, লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের নকশা ঢাকায় আনার মূল উদ্দেশ্য জিয়াউর রহমানের কবর সরিয়ে দেওয়া। এটি দুরভিসন্ধিমূলক। এটি হবে হীনম্মন্যতার পরিচয়। এটি সরকারের ভুল রাজনৈতিক সিদ্ধান্ত হবে।

সংসদ ভবনের নকশা আনায় বিএনপির উদ্বেগের বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি সব সময় আওয়ামী লীগের খেলাই খেলেছে। যখনই কোনো আন্দোলন গড়ে ওঠে সরকার তা কৌশলে অন্য দিকে ঠেলে দেয়। তিনি এটিকে বিএনপির রাজনৈতিক অপরিপক্কতা হিসেবে অভিহিত করেন।

অন্যদের মধ্যে কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ