,

দুই বছরে ৫০ হাজার আইএস যোদ্ধা নিহত

isআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বিরুদ্ধে বিরুদ্ধে দুই বছরের লড়াইয়ে অন্তত ৫০ হাজার যোদ্ধা হারিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।
খবর বিবিসির।

বিমান শক্তি ব্যবহার ও স্থানীয় বাহিনীগুলোকে দেয়া যুক্তরাষ্ট্রের সীমিত সামরিক সহায়তা কতটা ফলপ্রসূ হয়েছে, এটা তারই প্রমাণ বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। অবশ্য যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ার করেছে, আইএস দ্রুত ঘাটতি পূরণে সক্ষম।

বর্তমানে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধারে দেশটির বাহিনী লড়াই চালাচ্ছে। মার্কিন ওই সামরিক কর্মকর্তা জানান, মসুলের মতো স্থানগুলোতে জোট বাহিনী বিমান হামলা বাড়াতে পারে। তাতে বেসামরিক সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে ইসলামিক ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় আইএস। কিন্তু বর্তমানে রাশিয়া, তুরস্ক, ইরাক, সিরিয়া এবং কুর্দি বাহিনী এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিমান শক্তিও সেখানে সহায়তা দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে