,

সন্ধ্যায় বিপিএলের ফাইনাল: শিরোপা কার সাকিব না স্যামির

0838স্পোর্টস ডেস্ক : আজ সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে বিপিএলের চতুর্থ আসরের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

গোটা সিরিজ জুড়ে শক্তিমত্তার পরিচয় দিয়ে হট ফেবারিট ঢাকার প্রতিপক্ষ রাজশাহী কিংসও এখন সমানে সমানে লড়বে। তাই চরম উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।
শক্তিশালী দল বানিয়ে এবারের আসরের প্রথম থেকেই হট ফেভারিট ঢাকা। তাই ঢাকার ফাইনাল খেলার বিষয়ে একরকম নিশ্চিতই ছিল সবাই। তবে রাজশাহীকে নিয়ে এমন স্বপ্ন দেখেননি ভক্তরা। কারণ সিরিজের শুরু থেকে তাদের পারফর্মেন্স ততটা উজ্জ্বল ছিল না। দল হিসেবেও ততটা তারকাবহুল নয় রাজশাহী। তারপরও স্যামি-সাব্বিরদের নৈপুণ্যে শিরোপার লড়াইয়ে শেষ প্রান্তে আসতে সক্ষম হয়েছে স্যামির দল। ক্যারিবীয়ান সুপারস্টার ড্যারেন স্যামির ব্যাটিং নৈপুণ্য, বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব বিপিএলের ফাইনালে তুলে এনেছে রাজশাহীকে।

হার দিয়ে আসর শুরু করে শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়ায় রাজশাহী। ফলে পয়েন্ট টেবিলের শেষ ও চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট পায় রাজশাহী। এরপর এলিমিনেটর ম্যাচে স্যামির বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে চিটাগাং ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জায়গা করে নেয় দলটি। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খুলনাকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে তারা। সেই ম্যাচে সাকিব-নাসির-সাঙ্গাকারা-ব্রাভো-রাসেলে ভরা তারকাদের বিপক্ষে লড়তে হবে রাজশাহীকে।

অন্যদিকে দলগত সাফল্যে ফাইনালে উঠেছে তারকাবহুল ঢাকা ডায়নামাইটস। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ডাবল-লিগের খেলা শেষে ১২ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফাইয়ারে জায়গা করে নেয় ঢাকা। সেখানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল খুলনা টাইটান্সকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে টিকিট পায় আসরজুড়ে দুর্দান্ত খেলতে থাকা সাকিব আল হাসানের দল।

ঢাকার তারকা সমাবেশের বিপক্ষে রাজশাহী যে প্রথমবারের মতো শিরোপা অর্জনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তার ইঙ্গিত বিগত ম্যাচগুলিতেই ফুটে উঠেছে। চট্টগ্রাম পর্বের পর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দর্শকদের আনাগোনা বহুগুণ বেড়েছে। আজও কানায় কানায় ভরে উঠবে গ্যালারি- এমনটাই প্রত্যাশা সবার। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং সনি সিক্স।

সন্ধ্যায় বিপিএলের হাইভোল্টেজ ফাইনাল
কালের কণ্ঠ অনলাইন ৯ ডিসেম্বর, ২০১৬ ০৮:৩৮ শেয়ার মন্তব্য()প্রিন্ট

সন্ধ্যায় বিপিএলের হাইভোল্টেজ ফাইনাল
অ- অ অ+
আজ সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে বিপিএলের চতুর্থ আসরের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

গোটা সিরিজ জুড়ে শক্তিমত্তার পরিচয় দিয়ে হট ফেবারিট ঢাকার প্রতিপক্ষ রাজশাহী কিংসও এখন সমানে সমানে লড়বে। তাই চরম উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।
শক্তিশালী দল বানিয়ে এবারের আসরের প্রথম থেকেই হট ফেভারিট ঢাকা। তাই ঢাকার ফাইনাল খেলার বিষয়ে একরকম নিশ্চিতই ছিল সবাই। তবে রাজশাহীকে নিয়ে এমন স্বপ্ন দেখেননি ভক্তরা। কারণ সিরিজের শুরু থেকে তাদের পারফর্মেন্স ততটা উজ্জ্বল ছিল না। দল হিসেবেও ততটা তারকাবহুল নয় রাজশাহী। তারপরও স্যামি-সাব্বিরদের নৈপুণ্যে শিরোপার লড়াইয়ে শেষ প্রান্তে আসতে সক্ষম হয়েছে স্যামির দল। ক্যারিবীয়ান সুপারস্টার ড্যারেন স্যামির ব্যাটিং নৈপুণ্য, বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব বিপিএলের ফাইনালে তুলে এনেছে রাজশাহীকে।

হার দিয়ে আসর শুরু করে শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়ায় রাজশাহী। ফলে পয়েন্ট টেবিলের শেষ ও চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট পায় রাজশাহী। এরপর এলিমিনেটর ম্যাচে স্যামির বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে চিটাগাং ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জায়গা করে নেয় দলটি। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খুলনাকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে তারা। সেই ম্যাচে সাকিব-নাসির-সাঙ্গাকারা-ব্রাভো-রাসেলে ভরা তারকাদের বিপক্ষে লড়তে হবে রাজশাহীকে।

অন্যদিকে দলগত সাফল্যে ফাইনালে উঠেছে তারকাবহুল ঢাকা ডায়নামাইটস। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ডাবল-লিগের খেলা শেষে ১২ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফাইয়ারে জায়গা করে নেয় ঢাকা। সেখানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল খুলনা টাইটান্সকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে টিকিট পায় আসরজুড়ে দুর্দান্ত খেলতে থাকা সাকিব আল হাসানের দল।

ঢাকার তারকা সমাবেশের বিপক্ষে রাজশাহী যে প্রথমবারের মতো শিরোপা অর্জনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তার ইঙ্গিত বিগত ম্যাচগুলিতেই ফুটে উঠেছে। চট্টগ্রাম পর্বের পর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দর্শকদের আনাগোনা বহুগুণ বেড়েছে। আজও কানায় কানায় ভরে উঠবে গ্যালারি- এমনটাই প্রত্যাশা সবার। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং সনি সিক্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে