,

আলেপ্পোতে যুদ্ধবিরতি শুরু

103009syria5আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক ও বিমান হামলা স্থগিত করেছে সিরিয়ার সেনাবাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে আটকে পড়া হাজার হাজার বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

অন্তত ৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হবে। তবে, এখনো ওই এলাকা থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে জানা গেছে। ফলে সেখানে লড়াই পুরোপুরি বন্ধ হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানাচ্ছেন বিবিসির একজন সংবাদদাতা।

এদিকে, সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং মার্কিন সামরিক বিশেষজ্ঞরা শনিবারে জেনেভায় বৈঠকে বসতে যাচ্ছেন।

এদিকে, নিউ ইয়র্কে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত জানাচ্ছেন, লড়াই বন্ধ হলে নতুন করে শান্তি আলোচনা শুরু করা যেতে পারে।সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা