,

জার্মানিতে মুসলিম ছাত্রীদেরও সাঁতারের ক্লাস বাধ্যতামূলক!

satarঅনলাইন ডেস্ক : সম্প্রতি জার্মানির সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, মুসলিম ছাত্রীদেরও অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে সাঁতারের ক্লাসে অংশ নিতে হবে। মুসলিম ছাত্রী সাতারের ক্লাস থেকে অব্যাহতি চেয়ে ১১ বছর বয়সী একজন ছাত্রী আদালতে আবেদন করলে তা খারিজ করে বুধবার দেশটির আদালত এ রায় দেয়।

ছাত্রীর পরিবারের দাবি ছিল, বুরকিনি বা পুরো শরীর আবৃত সাঁতারের পোশাক পরে অন্যদের সঙ্গে সাঁতারে অংশ নেয়া ইসলামী পর্দার বিধান এবং নৈতিকতার বিরোধী। আর এ কারণে বালিকাটির পরিবার তাকে সাঁতারের ক্লাস থেকে অব্যাহতি দিতে জার্মানির একটি নিম্ন আদালতে আবেদন করেছিল।

দেশটির আদালতে বালিকাটি জানিয়েছিল, বুরকিনি পরে সাঁতার কাটার সময় শরীরের গড়ন বোঝা যায়, যা ইসলামধর্ম বিরোধী। তবে বালিকাটির পরিবারের আবেদন গ্রহণ করেনি দেশটির আদালত। এতে করে ওই বালিকাটির পরিবার জার্মানির সাংবিধানিক আদালতের শরণাপন্ন হন। কিন্তু সাংবিধানিক আদালতও বালিকাটিকে সাঁতারের ক্লাস থেকে অব্যাহতি দিতে রাজি হয়নি।

জানা যায়, খ্রিস্টান অধ্যুষিত জার্মানিতে মুসলিমদের সংখ্যা ও প্রভাব বেড়ে যাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি অসন্তোষ তীব্রতর হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ায় ব্যাপক সংখ্যক মুসলিম শরণার্থী ভিড় করায় তাদের জার্মান সমাজে সমন্বয় করা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা