,

বিপিএল’র ফাইনালে গাইবেন জেমস

jemsবিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী জেমস বিপিএলের খেলার মাঠে গাইবেন শুক্রবার (০৮ ডিসেম্বর )। বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গান পরিবেশন করবেন তিনি।

জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন এ তথ্য জানিয়েছেন। খেলা দেখানোর পাশাপাশি জেমসের গান গাওয়ার অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

জেমসের গান গাওয়া প্রসঙ্গে চ্যানেল নাইনের অনুষ্ঠানপ্রধান তানভীর খান বলেন, ‘জেমস বিকেল ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত খেলার মাঠে গান গাইবেন। এরপর ফাইনাল ম্যাচ শুরু হবে।

এ বছরের জন্য বিপিএলের কালকেই শেষ আসর। খেলার ফেসটিভ মুড ধরে রাখতে আমরা জেমসকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। কারো অজানা নয়, ব্যান্ড তারকা জেমসের জনপ্রিয়তা পুরো বিশ্বব্যাপী রয়েছে। আশা করছি, কালকের খেলার মাঠ জমে উঠবে।’

জেমসের গান পরিবেশনের বাইরে বিপিএলের প্রতিটি দলের থিম সঙের সঙ্গে ২০ জন নৃত্যশিল্পী নাচবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা