,

ঢাকায় সিনেমায় বলিউডের আইটেম গার্ল ‍রাখি (ভিডিওসহ)

rakhiবিনোদন ডেস্ক : বলিউডের ‘আইটেম কুইন’রাখি সাওয়ান্ত। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। এমনকি পর্নো তারকা হওয়ার ঘোষণা দিয়েও আলোচনায় এসেছেন তিনি। তিনি বেশ কিছু জনপ্রিয় সিনেমার আইটেম গানেও নেচেছেন। এবার এ আইটেম কুইনকে দেখা যাবে ঢাকাই সিনেমায়।

অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ শিরোনামের সিনেমার একটি আইটেম গানে নেচেছেন রাখি সাওয়ান্ত। জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গাওয়া ‘ডিজিটাল প্রেম’ শিরোনামের একটি গানের তালে কোমর দুলিয়েছেন বলিউডের এই আইটেম গার্ল।

এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘মমতাজ আপা বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। এ গানটিও ভালো হয়েছে। আশা করছি এ গানটি শ্রোতাপ্রিয় হবে। এছাড়া রাখি সাওয়ান্তের ভক্তও বাংলাদেশে আছেন। রাখি এ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় নেচেছেন।

এ ছাড়া গানের বাজেটও ভালো ছিল। সব কিছু মিলিয়ে গানটি দর্শকদের মুগ্ধ করবে।’

গতকাল ৭ ডিসেম্বর এ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। ২ মিনিট ২৭ সেকেন্ডের এ গানটিতে রাখির সঙ্গে নেচেছেন খল অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও সাঞ্জু। গানটির কোরিওগ্রাফার তানজিল। গানটি লিখেছেন মাহমুদ জুয়েল। সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন।

‘আমি তোমার হতে চাই’ সিনেমাটিতে তৃতীয়বারের মতো জুটি বেঁধেছেন বাপ্পী-মিম।

এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন-জন, দিপালী, ডন, মুনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনন্য মামুন-সোমেশ্বর অলি। সিনেমাটি প্রযোজনা করছে লাইভ টেকনোলোজিস।

ভিডিও দেখুন :-

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা