মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহ্বান বিরোধী দলীয় নেতার

215110roushonনিজস্ব প্রতিবেদক : শেষ হলো দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তার আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী ভাষণ দেন। এসময় বক্তৃতাকালে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপসৃষ্টির আহবান জানান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
দশম জাতীয় সংসদের ১৩তম এই অধিবেশন ৪ ডিসেম্বর শুরু হয়। মোট ৫টি কার্যদিবসের এ অধিবেশনে ৫টি বিল পাস হয়। আইনপ্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ১৩৯টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ৬টি গৃহীত হয়। এছাড়া ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৩০টি। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ৯২টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ৬৮টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা এক হাজার ৫২৭টি প্রশ্নের মধ্যে ৬৯২টি প্রশ্নের জবাব দেন।

স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় সংসদ নেতা, সংসদ উপনেতা, চিফ হুইপসহ হুইপগণ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সকল সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও সভাপতিম-লীর সদস্য, মিডিয়ার কর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সমাপনী ভাষণের পর স্পিকার দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

এরআগে বক্তৃতাকালে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেন, আমাদের প্রশ্ন জাতিসংঘ রোহিঙ্গা বিতাড়নের বিরুদ্ধে মিয়ানমারের তথাকথিত গণতান্ত্রিক সরকারের ওপর চাপ সৃষ্টি করছে না কেন? কেন চুপ করে আছে বিশ্বের পরাশক্তি, মহাশক্তিধর রাষ্ট্রগুলো। তিনি বলেন, রোহিঙ্গা মুসলমান সম্প্রদায় জনসংখ্যা বিচারে গৌণ, রাজনৈতিক শক্তিতে দুর্বল। তারা রক্ষণশীল। তাদের স্বাতন্ত্রবাদী সংগ্রাম চালানোর ক্ষমতা বা ইচ্ছা কোনটাই নেই। পূর্বোক্ত একাধিক কারণে বার্মিজ রাজনীতি, মিয়ানমার রাজনীতি সংঘাতে অস্থির, সংক্ষুদ্ধ।

রওশন এরশাদ বলেন, আমাদের কেউ কেউ মনে করেন, মানবিক কারণে তাদের এদেশের মাটিতে আশ্রয় দেওয়া উচিত। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ বাঙালির মতামত সম্পূর্ণ বিপরীত। আরো সমস্যা জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করছে ‘রোহিঙ্গার জন্য সীমান্ত খোলা রাখতে। কিন্তু আমাদের প্রশ্নœ জাতিসংঘ রোহিঙ্গা বিতাড়নের বিরুদ্ধে মিয়ানমারের তথাকথিত গণতান্ত্রিক সরকারের ওপর চাপ সৃষ্টি করছে না কেন? কেন চুপ করে আছে বিশ্বের পরাশক্তি, মহাশক্তিধর রাষ্ট্রগুলো।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটে ত্রুটি ধরা পড়ায় ক্ষোভ প্রকাশ করে রওশন এরশাদ বলেন, এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই বিমানের অদক্ষতার প্রমাণ হচ্ছে। তিনি দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, বিমানের প্রকৌশল শাখার কর্মকর্তরাই দায়িত্ব পালনে বেশি অবহেলা করেছে বলে মনে হয়। ভিভিআইপির ক্ষেত্রে এক দিন আগে নিরাপত্তাকর্মীদের হাতে বিমানটি হ্যান্ডওভার হয়ে যায়। এরপর যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের