,

নাসিরনগরে হামলা : জাহাঙ্গীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

jahangir201611291550142016120321122420161208203435ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেফতার জাহাঙ্গীর আলম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার পুলিশ জাহাঙ্গীরকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে হাজির করলে জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, জাহাঙ্গীর তার জবানবন্দিতে জানায়, গত ২৯ অক্টোবর সকালে হরিপুর ইউনিয়নের হরিণবেড় বাজার থেকে শংকরাদহ গ্রামের জুয়েল মিয়া নামের এক যুবকের কাছ থেকে ধর্মীয় অবমাননাকর ছবিটি শেয়ারইট’র মাধ্যমে নিজের মোবাইল ফোনে নেয়।

এরপর ছবিটি প্রিন্ট করে ওদিন সন্ধ্যায় লিফলেট বানিয়ে বিলি করে। হরিপুরের ফারুক মিয়া, হাজী বিল্লাল ও কাপ্তান মিয়া রসরাজকে ধরে আনার জন্য জাহাঙ্গীরকে নির্দেশ দেন। পরে রসরাজকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জাহাঙ্গীর আদালতকে আরও জানায়, ২৯ তারিখ সকালে হরিণবেড় বাজারে রসরাসে ফেসবুকের পোস্টটি নিয়ে স্থানীয় খালেদ, মোবারক, ফারুক মিয়া, নয়ন মিয়া, ইউপি সদস্য প্রফুল্ল চন্দ্র দাস রসরাজের প্রতিবেশী অনুকুল চন্দ্র দাসের ছেলে আশুতোষ চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদ করছিল।

ওই সময় আশুতোষ বলেছিল ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা রসরাজের ফেসবুক আইডি থেকে ওই ছবিটি পোস্ট করে। পরদিন বিদেশ থেকে এক লোক বিষয়টি আশুতোষকে জানায়।

এরপর আশুতোষ রসরাজের ফেসবুক থেকে ক্ষমা প্রার্থনা করে আরেকটি পোস্ট দেন। রসরাজের ফেসবুক আইডি ও পাসওয়ার্ড আশুতোষ জানতো বলেও জানায় জাহাঙ্গীর।

গত ২৮ নভেম্বর দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কালাইশ্রীপাড়া থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। এরপর পুলিশ তিন দফায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে আনে আজাঙ্গীরকে।

 

জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা