বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিভাগের সেরা ১০ এ নবীনগর উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন মহলের অভিনন্দন

8-12-16নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : চট্টগ্রাম বিভাগের সেরা ১০ এ নবীনগর উপজেলা নির্বাহী অফিসার বিবেচিত হওয়ায় স্থানীয় এমপি ,জেলা প্রশাসক সহ বিভিন্ন সংগঠনের অভিনন্দন জানিয়েছেন।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম উদ্ভাবনী নাগরিক সেবার অনন্য পদ্ধতি ” ভার্চুয়াল গণশুনানী”তে চট্টগ্রাম বিভাগের শ্রেয়তর উদ্ভাবন বিবেচিত হয়েছে। চট্টগ্রাম এর বিভাগীয় কমিশনার অধিদফতরের উদ্যোগে উদ্ভাবনী উৎসাহীকরণ ২০১৬ সম্মাননা প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সেরা ১০ টি উপজেলাকে গত ৭ ডিসেম্বর সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্ত্তী এর সভাপতিত্বে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালকগণ, সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেয়তর উপজেলা হিসেবে উপজেলা নির্বাহী অফিসারদের সম্মাননা ও সনদ তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: রুহুল আমীন ।এ সময় নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের এ অর্জনে নবীনগর উপজেলার সম্মান বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এছাড়া উপজেলা পরিষদ , নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈনুদ্দীন, নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো: আলমগীর ও শিক্ষক পরিষদ, অফিসার্স ক্লাব, নবীনগর প্রেসক্লাব, ২১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিল্পকলা একাডেমী, উপজেলা স্কাউটস, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, আইনজীবী সমিতি, নবীনগর ব্যবসায়ী সমিতি, পেশাজীবী কল্যান পরিষদ, ইমাম সমিতি, কাজী সমিতি উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানান।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ