,

চট্টগ্রামের অস্ত্রাগার লুট করাই ছিল জঙ্গিদের উদ্দেশ্য

7a9e6e879993f25ff1758df2b773b438-ctg-01চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে আটক জঙ্গিদের উদ্দেশ্য ছিল অস্ত্রাগার লুট। আজ বৃহস্পতিবার অভিযান শেষে র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং পরিচালক মুফতি মাহমুদ খান প্রাথমিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-৭ চট্রগ্রামের কর্নেলহাট এলাকার একটি নির্মাণাধীন বাড়ির ‘জঙ্গি আস্তানায়’ অভিযান পরিচালনা করে। সেখান থেকে নূরে আলম, হাফেজ আবু জার গিফারী ও ইফতেশাম আহমেদ নামে তিনজনকে আটক করা হয়।

এ সময় ওই ‘জঙ্গি আস্তানা’ থেকে ৭টি ম্যাগাজিন ১২টি গ্রেনেড, ২টি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

মুফতি মাহমুদ বলেন, চট্রগামের কর্নেলহাটের এই নির্মাণাধীন দোতলা বাড়িটিতে পরিবার নিয়ে থাকার কথা বলে দেড় মাস আগে ভাড়া নেয় জঙ্গিরা। এরপর সেখানে জঙ্গি আস্তানা গড়ে তোলে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আটক জঙ্গিরা হরকাতুল জিহাদ (হুজি) সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা করে অস্ত্রাগার লুটের উদ্দেশ্যে তারা সংগঠিত হচ্ছিল।

তিনি বলেন, এছাড়া এই সংগঠনের যারা বিভিন্ন মামলার আসামি প্রিজনভ্যানে তাদের আনা নেওয়ার পথে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার পরিকল্পণাও নেয় এই হুজি সদস্যরা।

র‌্যাব জানায়, র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গিরা ল্যাপটপ, কম্পিউটার ও বেশ কয়েকটি মোবাইল আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, গত রাতে নগরীর একে খান এলাকা থেকে অস্ত্রসহ তাজুল ইসলাম ও নাজিম উদ্দিন নামে দুই ‘জঙ্গিকে’ আটক করা হয়। মূলত তাদের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে