,

বিচ্ছেদের খবর মিথ্যা: কিম

image-5বিনোদন ডেস্ক : চলতি সপ্তাহে হলিউড পাড়ায় মার্কিন মডেল কিম কার্দাশিয়ান ও তার স্বামী কেনের বিচ্ছেদ নিয়ে জোর গুজব ছিল। বলা হচ্ছিল, স্বামী কেনে ওয়েস্ট থেকে বিচ্ছেদ এবং দুই সন্তানের অভিভাবকত্ব চেয়ে খুব শিগগিরই নাকি আদালতের দ্বারস্থ হচ্ছেন কিম। তবে সে গুজবকে ভূয়া এবং মিথ্যা বলে একেবারেই উড়িয়ে দিয়েছেন  ‘সোশ্যাল মিডিয়া কুইন’।

কিম বলেছেন, আপনারা শান্ত থাকুন। কিম-কেনের বিচ্ছেদ হবে না।

আজ বৃহস্পতিবার হাফিংটন পোস্ট এক খবরে জানায়, ২০১৪ সালে গায়ক কেনেকে বিয়ে করেন কিম। মেয়ে নর্থ ও ছেলে সেন্টকে নিয়ে দিব্যি সংসার করছিলেন। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে নাকি চিড় ধরেছে। সারাক্ষণ প্রচারের আলোয় থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন কেনে ওয়েস্ট। কিছুদিন ধরে আলাদা থাকছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি।

সূত্র জানিয়েছে, পরিস্থিতি খারাপ হওয়ায় শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেনে। চিকিৎসা করিয়ে আপাতত বাড়ি ফিরেছেন। তবে ছেলেমেয়েকে নিয়ে কিম এখন মা ক্রিস জেনারের সঙ্গে থাকছেন।

সূত্র আরও জানায়, কেনে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই আইনি প্রক্রিয়া শুরু করবেন।

তবে সে গুজবকে ভূয়া এবং মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন কিম। তিনি বলেছেন, আপনারা সবাই শান্ত থাকুন। কিম-কেনের বিচ্ছেদ হবে না।

এর আগে ২০১১ সালে বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হাম্ফ্রিজকে বিয়ে করেন কিম। কিন্তু বিয়ের মাত্র ৭২ দিন পরই বিচ্ছেদের জন্য মামলা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে