,

যুক্তরাষ্ট্রে সোমালি বংশোদ্ভূত মুসলিম আইনপ্রণেতাকে হুমকি

1481173725আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত সোমালিয় বংশোদ্ভূত মুসলিম আইনপ্রণেতা ইলহান ওমারকে ট্যাক্সিতে হুমকি দেয়া হয়েছে বলে জানায় বিবিসি। মিনোসোটা থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা জানায়, হোয়াইট হাউজে পলিসি ট্রেনিংয়ে অংশ নেয়ার পর এই বের হয়ে আমার গন্তব্যে পৌঁছানোর জন্য ট্যাক্সিতে উঠলে এ ঘটনা ঘটে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জানান, আমি পলিসি ট্রেনিং শেষ করে হোটেলে আসার জন্য ট্যাক্সি উঠি। আর এ সময় আমার জীবনের সবচাইতে বাজে কথাগুলো আমাকে শুনতে হয়। ট্যাক্সি ড্রাইভার আমাকে ‘আইএস’ বলে সম্বোধন করে এবং জানায় আমার হিজাব টেনে খুলে ফেলবে। তার এই কথা শোনার পর ভয় পেয়ে আমি ট্যাক্সি থেকে আমার জিনিসপত্র নিয়ে নেমে যাই। আমি এখনও বিষয়টা চিন্তা করে ভয়ে কাঁপছি। এমন ঘৃণা নিয়ে যারা ঘুরছে তাদের জন্য কি করা যেতে পারে। আমি তাদের জন্য প্রার্থনা করেছি। তাদের হৃদয় থেকে এই ঘৃণা দূর করার জন্য প্রার্থনা করেছি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সোমালিয় বংশোদ্ভূত প্রথম আইন প্রণেতা হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ইলহান ওমার। গত মাসে নির্বাচনে জয়ী হওয়ার মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা হয়। এবার ‘ঘৃণা বাক্য’ শুনে আবারো শিরোনাম হলেন তিনি। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা