,

আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

khaleda_ziaনিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদাতলে হাজির হন তিনি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি এদিন খালেদা জিয়া একই সঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দেবেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। এ সময় বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়।

রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ এই আদালতেই খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি