,

অভিজাত ১৩ ক্লাবে জুয়া খেলায় নিষেধাজ্ঞা বহাল

hicourt1481176693রাজধানীর ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলার ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগ।
একই সঙ্গে ঢাকা ক্লাব কর্তৃপক্ষকে আগামী রোববারের মধ্যে লিভ টু আপিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ক্লাব কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মেহেদী হাসান। রিটকারীর পক্ষে শুনানি করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রেদোয়ান আহমেদ।
রিটকারী রেদোয়ান আহমেদ বলেন, আগামী রোববার বিষয়টি আবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে। এর আগে গত ৬ ডিসেম্বর ১৩টি ক্লাবে জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞার আদেশ একদিনের জন্য স্থগিত করে নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত। গত ৪ ডিসেম্বর বিচারপতি কামারুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ ১৩ ক্লাবে জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা দেন।

অন্যান্য ক্লাব হলো, গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র্স ক্লাব, নারায়ণঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব।

সংশ্লিষ্ট ক্লাবের চেয়ারম্যান বা প্রেসিডেন্টদের আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে জুয়া জাতীয় অবৈধ ইনডোর গেম যেমন কার্ড, ডাইস ও হাউজি খেলা অথবা এমন কোনো খেলা যা টাকা বা অন্য কোনো বিনিময় হয়ে থাকে তা বন্ধের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

পরে এই আদেশের বিরুদ্ধে আবেদন করে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, পুলিশ কমিশনার ঢাকা, খুলনা ও সিলেট এবং র‌্যাবের মহাপরিচালক, জেলা প্রশাসক ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও নারায়ণগঞ্জকে আগামী চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

ব্যারিস্টার রেদোয়ান জানান, ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি নামিদামি ক্লাবে জুয়া জাতীয় খেলার ওপর তিন মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

রিটের পক্ষের ব্যারিস্টার রেদোয়ান আহমেদ বলেন, ঢাকা মেট্রোপলিন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এবং পাবলিক গেম্বলিং অ্যাক্ট ১৮৬৭ অনুযায়ী কোনো প্রকার জুয়া খেলা দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদ অনুযায়ী সরকারকে পতিতাবৃত্তি ও জুয়া খেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে