,

১৮ মিনিট আকাশে থাকলেই ভেঙে পড়ত মেসিদের বিমান!

lionel-messiঅনলাইন ডেস্ক : ব্রাজিলের সংবাদমাধ্যম গত বুধবার বলা হয়েছে, মেসিরা আরো ১৮ মিনিট আকাশে থাকলেই, তাদের বিমানটি পুরো আর্জেনটিনা দলকে নিয়ে ভেঙে পড়ত! সাপেকোয়েন্স ফুটবলারদের মতোই মৃত্যু হতো মেসিদের! কেননা মেসিদের বিমানে যতটা জ্বালানি ভরা হয়েছিল, তাতে বিমানটি চলতে পারত ৪ ঘণ্টা ২২ মিনিট। রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের কাছে হেরে বুয়েনস আইরেসে ফেরার সময় মেসিরা ওই বিমানে ছিলেন ৪ ঘণ্টা ৪ মিনিট! বাকি ছিল আর মাত্র ১৮ মিনিট!

জানা যায়, সাপেকোয়েন্সের ফুটবলারদের নিয়ে ওই একই সংস্থার বিমান বলিভিয়ার বিমানবন্দর থেকে প্রয়োজনীয় জ্বালানি না ভরেই মেদেলিনের দিকে রওনা হয়েছিল।

কিন্তু মেদেলিনে নামার আগেই পাহাড়ে ধাক্কা লেগে বিমানটি ভেঙে পড়ে। বলিভিয়ার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে বুধবার ওই বিমান সংস্থার মালিককে গ্রেফতার করেছে। বলিভিয়ার পুলিশ বিভাগের একজন মুখপাত্র সেলিয়া কাস্তেদো জানিয়েছেন, বলিভিয়া থেকে বিমান রওনা হওয়ার আগে তিনি পাইলটকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন! কাস্তেদো বলেছেন, দুর্ঘটনার পর থেকে আমি ফোনে একাধিকবার খুনের হুমকি পেয়েছি। তাই ব্রাজিল সরকারের কাছে আশ্রয়ও চেয়েছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা