শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানি তরুণ-তরুণীরা প্রেম বাদ দিয়ে বন্ধুদেরকেই বিয়ে করছেন

104958japans_sex_problemঅনলাইন ডেস্ক : জাপানে যৌনতার সংকট এতটাই প্রকট আকার ধারন করেছে যে, এর তরুণ প্রজন্মের নারী-পুরুষরা প্রেম রোমান্স বাদ দিয়ে শুধু বন্ধুদেরকেই বিয়ে করছেন।

সরকারি একটি জরিপে দেখা গেছে, জাপানের ৬৯% তরুণ এবং ৫৯% তরুণীর কোনো প্রেমিক বা প্রেমিকা নেই।

মাতোমে নাভের (Matome Naver) নামের একটি জাপানি সম্পর্ক বিষয়ক ওয়েবসাইটে শুধু লোকে কী করে তাদের আজীবনের বন্ধুদেরকে বিয়ে করেছেস সে সম্পর্কিত গল্পে ছেয়ে গেছে।

বর্তমানে বিশ্বে সবচেয়ে নিম্ন জন্মহারের একটি দেশ হলো জাপান। গত পাঁচ বছরে দেশটিতে প্রতি ১ হাজার জনে শিশু জন্মহার ছিল ৮.৪ জন।

আর ধারণা করা হচ্ছে, জাপানের ১২ কোটি ৭০ লাখ জনসংখ্যা ২০৬০ সালের মধ্যে ৮ কোটি ৭০ লাখে নেমে আসবে।
জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ ওই জরিপ চালায়। জরিপে আরো উঠে এসেছে যে, জাপানের অবিবাহিত তরুণ-তরুণীদের ৮০%-ই বিয়ে করতে চান।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোকে মাতোমে নাভের ওয়েবসাইটে ডেটিং ছাড়াই বন্ধুকে বিয়ে করার অসংখ্য গল্প বলেছেন। একটি গল্পে কী করে একজন তার দীর্ঘ ১০ বছরের সহকর্মীকে বিয়ে করেছেন সে কথা বলা হয়।

এই প্রবণতার নাম দেওয়া হয়েছে, “কৌসাই জিরো নিচিকোন”। যার অর্থ “ডেটিং ছাড়াই বিয়ে করা”।
জাপানি অভিনেত্রী মাকি হোরিকিটা ২০১৫ সালে বিয়ে করেছেন কোজি ইয়ামামোতোকে মাত্র এক মাসের ডেটিংয়ের পর।
জোসি স্পা ম্যাগাজিনে গত মাসে প্রকাশিত একটি কলামে বিয়ের জন্য সঙ্গী বা সঙ্গিনী খোঁজাকে আত্মহত্যার সঙ্গে তুলনা করা হয়েছে।

তবে এমন কোনো বাস্তব সাক্ষ-প্রমাণ নেই যে ডেটিং ছাড়া বিয়ে করার প্রবণতা জাপানে ঝড় তুলেছে।
তবে জাপানের পুরোনো বিয়ের রীতি যেখানে বাবা তাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের জন্য জীবন সঙ্গী বা সঙ্গিনী বাছাই করতেন সেই রীতি এখন প্রায় পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে।
সূত্র: বিজনেস ইনসাইডার

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা