,

সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ-গ্রিস সংসদীয় মৈত্রী গ্রুপ

 

নিজস্ব প্রতিবেদক : পরস্পরের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ-গ্রিস সংসদীয় মৈত্রী গ্রুপ। এ লক্ষ্যে গ্রুপের প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।গ্রুপের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, তালুকদার মো. ইউনুস, ইউসুফ আবদুল্লাহ হারুন এবং ফখরুল ইমাম অংশগ্রহণ করেন।

bd-greece20161208001511

বৈঠকে বাংলাদেশ-গ্রিস সংসদীয় মৈত্রী গ্রুপের মনোনীত সংসদ সদস্যদের সঙ্গে পারস্পারিক পরিচিতি ও গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আলোচনা করা হয়।

কমিটি গ্রিসের সঙ্গে সংসদীয়, রাজনৈতিক ও বাণিজিক সুসম্পর্ক গড়ে তোলার জন্য মৈত্রী গ্রুপের পারস্পরিক সম্পর্ক জোরদার করার সুপারিশ করে। তাছাড়া দ্বিপাক্ষীক চুক্তি ত্বরান্বিত করার সুপারিশ করে।

কমিটি বাংলাদেশ-গ্রিস সংসদীয় মৈত্রী গ্রুপের ১০ জন সদস্যের জীবনবৃত্তান্ত গ্রিসে প্রেরণের সুপারিশ করেছে। তাছাড়া কতজন গ্রিসবাসী বাংলাদেশে বসবাস করছে তার তথ্য সংগ্রহের সুপারিশ করে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি