,

নওয়াজ শরীফের ‘স্যার’ পদবি নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ‘স্যার’ পদবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। দাবি করা হয়েছে, ১৯৯৭ সালে পাকিস্তানের সুবর্ণজয়ন্তীতে তখনকার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ‘স্যার’ খেতাব দিয়েছিলেন বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। কিন্তু এর প্রতিবাদে আদালতে পিটিশন দিয়েছেন ব্যারিস্টার জাভেদ ইকবাল জাফরি। তার আবেদনের প্রেক্ষিতে লাহোর হাইকোর্ট মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের কাউন্সেলরকে নির্দেশ দিয়েছেন এ বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষে জবাব জানাতে। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন।

%e0%a6%a8%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ab_8139

ব্যারিস্টার জাভেদ তার আবেদনে দাবি করেন, একই পদবী ভারতের প্রধানমন্ত্রীকে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। আবেদনে তিনি আরো বলেন, ওই পদবী গ্রহণ করার আগে এ বিষয়ে পার্লামেন্টের অনুমোদন নেননি নওয়াজ শরীফ। এ বিষয়ে কোনো গেজেটও প্রকাশ করা হয়নি। তাই নওয়াজ শরীফকে ‘স্যার’ পদবী বন্ধ করতে আদালতের নির্দেশ প্রার্থনা করেন তিনি। মঙ্গলবারের শুনানিতে নওয়াজের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কাউন্সেল নাদিম আনজুম।
এ সময় তিনি প্রধানমন্ত্রী নওয়াজের জবাব দাখিলের জন্য সময় প্রার্থনা করেন। কিন্তু এ মামলাটি বার বার মুলতবি হয়ে যাওয়ায় আদালত ক্ষুব্ধ হন। তিনি কঠোর কোনো নির্দেশ দেয়ার আগে প্রধানমন্ত্রীর জবাব দাখিলের জন্য নাজিম আনজুমকে নির্দেশ দেন বিচারপতি মামুন রশিদ শেখ। এরপর আগামী ১৯শে ডিসেম্বর তিনি শুনানি মুলতবি করেন। সেদিন প্রধানমন্ত্রীর জবাবসহ আদালতে হাজির হতে নির্দেশ দেন আনজুমকে। ওদিকে কথিত দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফকে অযোগ্য ঘোষণার একটি আবেদন প্রত্যাখ্যান করেছেন লাহোর হাইকোর্টের বিচারক শামস মাহমুদ মির্জা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা