বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউটিউবের ৯টি বিষয় অনেকেই জানেন না!

news-image

captureঅনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে খুব জনপ্রিয় একটি ওয়েব সাইট ইউটিউব। এ সাইটে বিশ্বের সব ধরণের ভিডিও দেখতে পাওয়া যায়। ইউটিউবে ঢুকলে পুরো পৃথিবী চলে আসবে আপনার হাতের মুঠোয়। তবে ভিডিও সবাই দেখতে পেলেও এমন অনেক ব্যাপার আছে যা এখনো অনেকেরই অজানা।
লুপ (LOOP)
ধরুন কোনও গানের ভিডিও দেখছেন। বার বার সেই ভিডিওই যদি দেখতে চান তাহলে ভিডিও অন করে প্রথমে মাউসের ডান বোতাম ক্লিক করে লুপ লেখাতে ক্লিক করুন। তাহলে আপনা আপনি ভিডিওর পুনরাবৃত্তি ঘটবে।
কিবোর্ড থেকে ভিডিও চালান
ইউটিউবে ভিডিও দেখতে চাইলে মাউসের পরিবর্তে কিবোর্ড থেকে ভিডিও দেখুন। কিবোর্ড থেকেই প্লে, পজ, ফাস্ট-ফরওয়ার্ড, লাইক/ডিসলাইক এগুলি করতে পারেন। এছাড়া যদি আপনি ইউটিউবের স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করেন তাহলে, বিভিন্ন শর্টকার্ট কি ব্যবহার করতে পারেন। যেমন, `K` (Pause/Play), `J` (rewind 10 sec), `M` (Mute)। ভিডিও শুরু থেকে দেখতে চাইলে `0`।
ইন্টারনেটের সমস্যা হলে
যদি আপনার ইন্টারনেটের সমস্যা হয় এবং আপনি ভিডিও বাফারিং-এর হাত থেকে বাঁচতে চান। তাহলে `www.youtube.com/account_playback`-এ ক্লিক করুন। তারপর আপনার ইন্টারনেট কানেকশন খুব খারাপ এবং আপনি কোনও হাই কোয়ালিটির ভিডিও দেখতে চান না (I have a slow internet connection. Never play higher-quality video.)-এই অপশনে ক্লিক করুন। এক ক্লিকেই ইন্টারনেট স্পিড ভালো না থাকা সত্ত্বেও বাফারিং ছাড়াই ভিডিও দেখুন।
গায়ক
বিশেষ কোনও গায়ক/গায়িকার গান শুনতে চাইলে #দিয়ে সেই গায়ক/গায়িকার নাম লিখে সার্চ করুন। তাঁর সমস্ত ভিডিও পেয়ে যাবেন।
নির্দিষ্ট ভিডিও
নির্দিষ্ট কোনও ভিডিওর ভালো কোয়ালিটি দেখতে চাইলে গানের নাম লিখে `HD` লিখে সার্চ কতুন। ওই গানের সমস্ত হাই ডেফিনেশন কোয়ালিটি চলে আসবে।
ভিডিও স্পিড কমাতে চাইলে
যে কোনও ভিডিওর প্রধান কোনও জায়গা মিস করে গেছেন? তাহলে তা ব্যাক করুন। করে সেটিংস-এ ক্লিক করে স্পিড থেকে ভিডিও কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন।
প্রাইভেসি
আপনি কি ভিডিও দেখছেন, কিসে লাইক করছেন তা অন্য কারোর জানার কি দরকার। কাউকে জানাতে না চাইলে `www.youtube.com/account_privacy`-এ ক্লিক করে লাইক এবং সাবক্রিপশনে প্রাইভেসি সেট করে দিন। তাহলেই আর কেউই আপনার লাইক দেখতে পাবে না।
ভিডিও পরে দেখবেন?
একটি আকর্ষণীয় ভিডিও দেখছেন, কিন্তু আপনার হাতে সময় বেই। তখন ভিডিওর নীচে `ADD TO`-তে ক্লিক করে পরে দেখার অপশন ক্লিক করুন। তাহলে যখনই ইউটিউব খুলবেন তখনই ভিডিও দেখতে পারবেন।
মেল ছাড়াই সীমিত ভিডিও দেখতে চান?
কোনও অ্যাডাল্ট ভিডিও দেখতে চান, কিন্তু মেল খুলতে পারছেন না? তাহলে কীভাবে দেখবেন? খুব সহজেই শুধু URL বদলে দিলেই হবে। যেমন- `https://www.youtube.com/watch?v=wyOz1Xb4u54&list=PL596583248B91B9C9&index=14` থাকলে watch?v বদলে দিন। তাহলেই মেল ছাড়াই অ্যাডাল্ট ভিডিও দেখতে পারবেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা