,

জিয়ার সমাধিতে হাত দিলে হাতে আগুনে দেওয়া হবে : মোশাররফ

mossaraf-sm2নিজস্ব প্রতিবেদক : বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জিয়াউর রহমানের সমাধিতে হাত দিলে সেই হাতে আগুনে দেয়া হবে। বুধবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য রাখেন।

মোশাররফ বলেন, জিয়ার সমাধিতে হাত দিলে সেই হাতে আগুনে দেয়া হবে। পুড়িয়ে দেয়া হবে। এমন সংস্কৃতি চালু করলে আপনাদের আত্মীয় স্বজনের কবরে জনগণ ধাবিত হলে কি করবেন? এ আগুনে হাত দেবেন না। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে হাত দিলে এবার কেউ বসে থাকবে না ।

চন্দ্রিমা উদ্যানে কার মরদেহ দাফন হয়েছে -সাংবাদিকদের এমন প্রশ্নে এরশাদকে জিজ্ঞাসা করেন উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যার পর তার মরদেহ পাহাড়ে লুকিয়ে রাখার চেষ্টা করলে জনগণ ও সেনাবাহিনী ঢাকায় নিয়ে এসেছিল। তারা ভুলে যেতে চায় আমরা স্মরণ করিয়ে দিতে চাই। এত বড় জানাজা পৃথিবীর মুসলিম কোনও দেশে হয়নি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সবার উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়েছে। সেই সমাধি স্থানান্তর করবেন? আমার মনে হয় এর ফল ভবিষ্যতে ভালো হবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে