,

অবশেষে ভারতীয় ভিসা পেলেন ৫শ’ কেজি ওজনের ‍এই মহিলা

32404-emaamarঅনলাইন ডেস্ক : ৫০০ কেজি ওজনের শয্যাশায়ী এক মিসরীয় নারীকে অবশেষে চিকিৎসার ভিসা দিয়েছে কায়রোর ভারতীয় দূতাবাস।বার্তা সংস্থা পিটিআই জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপের পর বুধবার ইমান আহমেদ নামের ওই মিসরীয় নারীকে চিকিৎসার ভিসা দেওয়া হয়েছে।

৩৬ বছর বয়সী ইমান মিসরের বন্দর শহর আলেকজান্দ্রিয়ায় থাকেন। তাঁর ওজন ৫০০ কেজি। চিকিৎসার জন্য ভারতে আসতে আগ্রহী তিনি। কিন্তু প্রথমে তাঁকে ভিসা দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল।

স্বাভাবিক প্রক্রিয়ায় ভিসা না পেয়ে ওই নারী মুম্বাইয়ের এক সার্জনের কাছে সাহায্য চান। এরপর ওই সার্জন টুইটারের মাধ্যমে বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নজরে আনেন। তাঁকে চিকিৎসার জন্য ভারতীয় ভিসা পেতে সহায়তার অনুরোধ জানান।

এ প্রসঙ্গে টুইটারে সুষমা স্বরাজ লিখেছেন, ‘বিষয়টি আমার নজরে আনার জন্য ধন্যবাদ। আমরা অবশ্যই ওই নারীকে সাহায্য করব।’সুষমা স্বরাজের নজরে আসার পর দ্রুতই মিসরীয় ওই নারীর ভিসার আবেদন গ্রহণ করে কায়রোর ভারতীয় দূতাবাস।

ওই নারীর ওজন ক্রমশ বাড়তে শুরু করে। ওজনের কারণে তাকে স্কুলও ছাড়তে হয়। ধীরে ধীরে বিছানা ধরে ফেলেন এমা। ৩৬ বছরের বিছানায় শয্যাশায়ী দীর্ঘদিন ধরে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে