,

খুলনাকে হারিয়ে ফাইনালে রাজশাহী

 

স্পোর্টস ডেস্ক : বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। বুধবার সন্ধ্যায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি সতীর্থরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ পায়নি খুলনা টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ কর মাহমুদউল্লাহর দল।

khulna1481110494

১২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় রাজশাহী কিংস। রাজশাহীর ব্যাটসম্যানদের মধ্যে আউট হয়েছেন মুমিনুল হক (২), নুরুল হাসান (১৪) ও আফিফ হোসেন (২৬)। চতুর্থ উইকেট জুটিতে সাব্বির রহমান ও জেমস ফ্রাঙ্কলিন ৭.৫ ওভারে ৬২ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। সাব্বির রহমান ৫২ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২৪ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন ফ্রাঙ্কলিন।

এর আগে ব্যাট হাতে খুলনার আরিফুল হক অপরাজিত সর্বোচ্চ ৩২ রান করেন। ২২ করে রান করেন নিকোলাস পুরান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১১ রান করেন আব্দুল মাজিদ ও ১২ রান করেন হওয়েল। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ‍ছুঁতে পারেনি।

বল হাতে রাজশাহীর সামিত প্যাটেল ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন আফিফ হোসেন, ড্যারেন স্যামি ও কেসরিক উইলিয়ামস।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার ঢাকার কাছে হেরে যায় খুলনা। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে দারুণ এক জয় পায় রাজশাহী।

আজ যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। আর যারা হারবে তারা বিদায় নেবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি