,

বর্ষসেরা ব্যক্তিত্ব ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ম্যাগাজিনটি এই ঘোষণা দেয়।

trump1481120081
প্রতিবছর ডিসেম্বরে টাইম ম্যাগাজিন বর্ষসেরা ব্যক্তির নাম প্রকাশ করে। সেরা ব্যক্তিত্ব নির্বাচনে পাঠকদের ভোট দেওয়ার আহ্বান জানালেও শেষ পর্যন্ত টাইম কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।

টাইমের ৯০তম বর্ষসেরা ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে পরাজিত করে অপ্রত্যাশিত বিজয়ের কারণেই ট্রাম্পকে এবার বর্ষসেরা ব্যক্তি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন।

টাইমের ব্যবস্থাপনা সম্পাদক ন্যান্সি গিবস বলেছেন, তালিকায় দ্বিতীয় নম্বরে ছিলেন হিলারি ক্লিনটন। ট্রাম্পের সোজাসাপ্টা কথার জন্যই তাকে সেরা ব্যক্তি হিসেবে নির্বাচিত করা হয়েছে। ট্রাম্প আমেরিকার রাজনীতির নিয়মের চিত্রটি নতুন করে এঁকেছেন।

বুধবার টাইম ম্যাগাজিনের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের এনবিসি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এটা তার জন্য অনেক সম্মানের। এটা তার কাছে অনেক কিছু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে