,

ছবি মুক্তি ঘিরে নোংরা খেলায় মেতেছে শাহরুখ, বিস্ফোরক রাকেশ

 

বিনোদন ডেস্ক :অন্যান্য বড় বাজেটের ছবিগুলির সঙ্গে মোকাবিলা করতে চাননি পরিচালক রাকেশ রোশন৷ তাই চলতি বছর ডিসেম্বরে ‘কাবিল’ মুক্তির কথা থাকলেও ‘বেফিকরে’ ছবির মুক্তি হবে শুনে সেই দিন পিছিয়ে দেন তিনি৷ সিদ্ধান্ত নিয়েছিলেন, আগামী বছর জানুয়ারি মাসের ২৬ তারিখ মুক্তি পাবে ‘কাবিল’৷

raees-kabil_web

কিন্তু আবারও বাঁধা৷ শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘রইস’ও আগামী বছর ২৬ জানুয়ারিই রিলিজ হবে জানানো হয়৷ আবারও ছবি মুক্তির দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয় টিম ‘কাবিল’-এর পক্ষ থেকে৷ ঠিক হয় ২৬ জানুয়ারি নয়, ২৫ জানুয়ারি সন্ধ্যায় মুক্তি পাবে হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’৷

কিন্তু আবার খেলা ঘুরিয়ে দিল ‘রইস’৷ বুধবার মুক্তি পেল বলি বাদশা শাহরুখ খান ও পাক সুন্দরী মাহিরা খানের হাইভোল্টেজ ছবি ‘রইস’-এর ট্রেলার৷ আর সেখানেই ফলাও করে বলে দেওয়া হয়েছে, ২৬ নয়, ২৫ জানুয়ারিই মুক্তি পাচ্ছে ছবি৷

আর এই ঘটনাতেই বেজায় চটেছেন সিনিয়র রোশন৷ ছবি মুক্তি নিয়ে নোংরা খেলা চলছে বলেও মন্তব্য করেন তিনি৷ বিবৃতিতে তিনি বলেন, “আমি পুরনো দিনের পরিচালক৷ ছবি মুক্তি নিয়ে ইচ্ছাকৃত অশান্তি তৈরি করতে ইচ্ছুক নই৷ তাই ‘কাবিল’ ছবির মুক্তির দিন বার বার পরিবর্তন করেছি৷ ‘কৃষ ৪’ মুক্তির কথা ছিল ২০১৮-র বড়দিনে৷ কিন্তু শাহরুখের ছবি মুক্তি পাবে শুনে সেই দিনও বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ কিন্তু এতকিছুর পরেও ‘রইস’ ‘কাবিল’-কে রীতিমতো ধাওয়া করছে৷”

আর এরই তীব্র নিন্দা করেছেন পরিচালক রাকেশ রোশন৷ বলাই বাহুল্য সিনিয়র রোশনের এই মন্তব্যে বলিপাড়ার এই কোন্দল প্রকাশ্যে চলে এল৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে