,

তানভীরের বোলিংয়ে মুগ্ধ হাথুরুসিংহে

 

স্পোর্টস ডেস্ক :গত পাঁচ-ছয় বছর ধরে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ কিংবা ঢাকা লিগে নিয়মিত খেলেন তানভীর হায়দার। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন বোলিংটাও ভালো করেন।

tanvir1481110288

গত অক্টোবরে চট্টগ্রামে তিনি বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ১৪ ওভার বল করে নেন ৪ উইকেট। ২৫ বছর বয়সি ক্রিকেটার এই প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। নিউজিল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের ২২ সদস্যের প্রাথমিক দলে নেওয়া হয়েছে তাকে।

আর এই লেগ স্পিনারের বোলিং মুগ্ধ করেছে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। তবে তার বোলিংয়ের শক্তি আরো বাড়াতে উপদেশ দিয়েছেন কোচ।

বুধবার মিরপুরে তানভীর বলেন, ‘হাথুরুসিংহে বলেছে তোমার বোলিং আমার ভালো লেগেছে। তোমার বোলিংয়ের শক্তি আরো বাড়াতে হবে। উপমহাদেশে খেললে ২০-২৫ ওভার প্রতিদিন বোলিং করতে হবে। তোমার এই ফিটনেস আনতে হবে। আর সক্ষমতা বাড়াতে হবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ পেলে সেটি কাজে লাগাতে চান তানভীর, ‘যেকোনো উইকেটে যেকোনো কন্ডিশনে জায়গায় বল করতে পারলে মারতে গিয়ে ব্যাটসম্যানের আউট হওয়ার সুযোগ থাকে। আমার লক্ষ্য ওইটাই থাকবে। আমি ভালো জায়গায় বল করতে চাইব।’

অস্ট্রেলিয়ায় গিয়ে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের সঙ্গে দেখা করার ইচ্ছা তানভীরের। লেগ স্পিনের শেষ কথা যিনি সেই ওয়ার্নের থেকে নিতে চান কিছু টিপস,‘ওনার সঙ্গে আমার দেখা হলে আমার একটা স্বপ্ন পূরণ হবে। আমি চেষ্টাও করবওনার সাথে দেখা করার জন্য। আমি টিম ম্যানেজমেন্টকে ওনার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য বলব। যতকিছু ও শিখছে বা জানে আমি ওগুলো নেওয়ার চেষ্টা করব।’

ঢাকা ডায়নামাইটসের হয়ে এবারের বিপিএলেও খেলেছেন তানভীর। তবে এখন পর্যন্ত এক ম্যাচের বেশি খেলা হয়নি। এক ম্যাচে নেন ১ উইকেট। ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ৮৪টি। ব্যাট হাতে ৩৪.৫১ গড়ে করেছেন ২ হাজার ২০৯ রান, সেঞ্চুরিও আছে ৬টি। ৪৩টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট ১৪টি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা