,

‘জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল’

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল।প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ যেভাবে জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলেছে- এ নজির পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।বুধবার বিকেলে জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

pm11481109660
তিনি বলেন, বর্তমান বিশ্বে জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। দেশের সমৃদ্ধি ও উন্নয়নে জঙ্গিবাদ অন্যতম অন্তরায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতির ভিত্তিতে কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করে। জঙ্গি দমনে সারা বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমনে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষ সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টার পাশাপাশি রাজনৈতিক সংগঠন ও আলেম সমাজ, শিক্ষক ছাত্র সমাজ, অভিভাবক, বুদ্ধিজীবি, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলে।

শেখ হাসিনা বলেন, আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ‘রোল মডেল’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে।

তিনি বলেন, সময় এসেছে জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। সরকার সন্ত্রাসী হামলাকারীদের শেকড় খুঁজে বের করার ব্যাপারে যে দৃঢ়তা প্রদর্শন করে চলছে তাতে দেশ ও বিশ্বে সরকারের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের আন্তরিকতা এবং পদক্ষেপগুলো গ্রহণের ফলে বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদ নির্মূলে এ সব কার্যক্রম অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে