,

‌‌একসঙ্গে নাচলেন বিরাট-আনুশকা (ভিডিও)

বিনোদন ডেস্ক : ক্রিকেট মাঠে ঝড় তুলছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। অন্যদিকে বক্স অফিস মাত করছেন অভিনেত্রী আনুশকা শর্মা। তবে ড্যান্স ফ্লোরেও কিন্তু কম যান না তারা।

anushka1481101957
সম্প্রতি ক্রিকেটার যুবরাজ সিং এবং অভিনেত্রী হিজেল কিচের বিয়েতে হাজির হয়েছিলেন বিরাট-আনুশকা জুটি। সেখানে গানের তালে একসঙ্গে নাচতে দেখা গেছে তাদের।

‘গুড় নাল ইশক মিঠা’ শিরোনামের একটি গানের তালে নাচেন তারা। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের এই ভিডিওটি।

গত ৩০ নভেম্বর ভারতের চণ্ডীগড়ে শিখ প্রথা অনুযায়ী যুবরাজ-হেজেলর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর গোয়ায় দ্বিতীয়বার বিহারি হিন্দু প্রথায় বিয়ে হয় তাদের। কারণ হেজেল অর্ধেক ব্রিটিশ এবং অর্ধেক ভারতীয়। তার মা বিহারি বংশোদ্ভূত।

এর আগে ইন্সটাগ্রামে প্রকাশিত হয়েছিল যুবরাজের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও। সেখানে গানের তালে নাচতে দেখা গিয়েছিল বিরাট ও আনুশকাকে। তবে সেখানে আলাদাভাবে নাচতে দেখা গিয়েছিল তাদের। আনুশকাকে দেখা গেছে বলিউড গানের তালে নাচতে। অন্যদিকে যুবরাজের সঙ্গে বিরাট নেচেছিলেন গ্যাংনাম স্টাইলে।

https://youtu.be/f4Fc9Cj3vm0

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা