,

মালয়েশিয়ায় বৈধ হচ্ছেন ২ লাখ বাংলাদেশি অভিবাসী

downloadবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী প্রায় ২ লাখ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। শিগগিরই তারা বৈধ অভিবাসীতে পরিণত হবে।

বুধবার সচিবালয়ে তার দফতরে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস নবরেগার সঙ্গে বৈঠক শেষে মালয়েশিয়া প্রসঙ্গে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট-২০১৬-এর উদ্বোধনে সে দেশে গিয়েছিলাম। সেখানে দেশটির উপ-প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদির সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি আমাদের মানবসম্পদ বেশি বেশি আমদানি করার বিষয়ে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে সে দেশে প্রায় দুই লাখ অবৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছেন তাদের বৈধ করার প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়ান সরকার।’

তিনি বলেন, এবার সামিটে আমাদের বেশকিছু রফতানিযোগ্য পণ্য প্রদর্শন করেছি। সেখানে আমদের পণ্যের সাড়া বেশ ভালো। ওই সামিটে মালয়েশিয়ার বড় ২০০ কোম্পানি অংশগ্রহণ করেছিল। তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও করা হয়েছে।

তোফায়েল আহমেদ আরো বলেন,  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে।

গত বছর বাংলাদেশ ৬ দশমিক ৫১ ভাগ জিডিপি অর্জন করেছে। গত ১০ বছরে গড় জিডিপি অর্জন ছিল ৬ ভাগ। চলতি বছর ৭ দশমিক ২ ভাগ অর্জিত হয়েছে। বাংলাদেশের রফতানি এখন ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। দেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে রফতানি ৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সরকার কার্যক্রম গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি