বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্ব ফাঁকি : ৬ বছর কারাদণ্ডের হুমকিতে রোনালদো

1481099957স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের সবচাইতে বেশি পারিশ্রমিক পান ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ডের বিরুদ্ধে এবার বড় অঙ্কের রাজস্ব ফাঁকির মামলা করার প্রস্তুতি নিচ্ছে স্পেন। দেশটির রাজস্ব বিভাগের পক্ষ থেকে এই মামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলায় দোষী প্রমাণিত হলে বড় অঙ্কের অর্থ জরিমানার পাশাপাশি জেলে যেতে পারেন রিয়ালের এই তারকা। অবশ্য নিজের বিরুদ্ধে এই অভিযোগকে অপপ্রচার হিসেবে দেখছেন রোনালদো। তারকা স্ট্রাইকার জানিয়েছেন, কোন রাজস্ব ফাঁকি দেননি তিনি।

রোনালদোর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ১৫ কোটি ইউরো কর ফাঁকি দিয়েছেন তিনি। ইউরোপের গণমাধ্যমে ট্যাক্সে নথিপত্র উপস্থাপনা করে এ কথা জানানো হয়। গোল ডটকম জানায়, এল মুন্দো স্পেন রাজস্ব বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

গেস্থা নামে পরিচিত স্পেনের রাজস্ব বিভাগের কর্মকর্তা হোসে মারিয়া মলিদেনো বলেন, রোনালদো এই ট্যাক্স ফাঁকির সঙ্গে সরাসরি জড়িত থাকলে তার ৬ বছরের কারাদণ্ড হতে পারে।

তিনি বলেন, তার বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা করার প্রস্তুতি নেয়া হয়েছে। সেই হিসেবে প্রতি বছর রাজস্ব ফাঁকির জন্য ২ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। বিগত ৩ বছর নিয়ে তদন্ত হয়ে থাকলে এবং বিষয়টি প্রমাণিত হলে তার ৬ বছরের কারাদণ্ড হবে।

তিনি আরো বলেন, মাদ্রিদের বেশ কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে এমন তথ্য আছে। তারা তারকা খেলোয়াড়। তাই বলে এমন নয়, অপরাধ করে পার পেয়ে যাবে।

রোনালদোর তদন্ত নিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আমাদের কাছে যেই তথ্য প্রমাণ আছে। আমরা আশাবাদী, এই মামলা সরাসরি আদালতে উপস্থাপন করা সম্ভব হবে।

মাঠে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছে রোনালদো। তার দল রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকায় বেশ এগিয়ে আছে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও ১৬ দলের মধ্যে স্থান করে নিয়েছে তারা। গত মৌসুমেও তার সফলতা আকাশচুম্বী। ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর নিজের জাতীয় দল পর্তুগিজের হয়ে ইউরো জয় করেছেন তিনি। এবার ব্যালন ডি’অর দৌড়েও তাকে এগিয়ে রাখা হয়েছে। মাঠের এই সফলতার মধ্যে এমন সংবাদ নিশ্চিতভাবেই তাকে নাড়া দিয়ে যাবে।

এর আগে গত কয়েক বছর মেসির রাজস্ব ফাঁকি নিয়ে মামলা চলেছে স্পেনের আদালতে। এতে বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে এই বার্সা তারকাকে। গোল ডট কম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ