,

রোহিঙ্গা বোঝাই আরও ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

c78c727263285030c5e0a971b589ce19-56eec6d07c3abকক্সবাজারের টেকনাফের নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই আরও ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুম সীমান্ত দিয়ে ৬ জনকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার সকাল ৭ থেকে বেলা ১১টা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। এসব নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে ৬ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ৩জন পুরুষ ও ৩জন নারী ছিল। তারা প্রত্যেকেই সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলো।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই ৮টি নৌকাকে ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনার পর থেকে মুসলিম রোহিঙ্গারা জীবন বাচাতে অনুপ্রবেশ করে বাংলাদেশে আসছে। একই সঙ্গে বাংলাদেশ সীমান্তরক্ষীরা অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। গত নভেম্বর মাস থেকে এ পর্যন্ত ২২৫টি নৌকা নাফ নদীর জলসীমানার শুন্যরেখা থেকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। এতে প্রায় ২ হাজার ৩০০ জন রোহিঙ্গা ছিল।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি